Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Pishach Yog 2023: শনি-মঙ্গল গঠন করেছে ভয়ঙ্কর পিশাচ যোগ, এক মাস ঘোর অমঙ্গলের ছায়া ৫ রাশির জীবনে!
Pishach Yog 2023: জ্যোতিষশাস্ত্রে এমন অনেক অশুভ যোগের উল্লেখ আছে, যেগুলি গঠিত হলে মানব জীবনে মারাত্মক প্রভাব পড়ে। এরকমই একটি অশুভ যোগ হল পিশাচ যোগ। শনি ও মঙ্গলের সংযোগে অত্যন্ত ক্ষতিকর এই যোগ গঠন হয়।
বর্তমানে কোষ্ঠীর নবম ঘরে শনি ও মঙ্গল পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে গঠিত হয়েছে পিশাচ যোগ। এর ক্ষতিকর প্রভাব আগামী এক মাস পর্যন্ত বজায় থাকবে। ১৬ নভেম্বর মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে পিশাচ যোগের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে যাবে।

পিশাচ যোগের প্রভাবে এক মাস নানা ক্ষতির সম্মুখীন হবেন ৫ রাশির জাতকরা। জেনে নিন, তালিকায় কোন কোন রাশি রয়েছে।
বৃষ রাশিতে পিশাচ যোগের প্রভাব
বৃষ রাশির জাতকদের উপর পিশাচ যোগের বিরূপ প্রভাব পড়তে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আঘাত ও দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে। এই সময় আপনার শত্রু এবং প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললে এই সময় আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে।
তুলা রাশিতে পিশাচ যোগের প্রভাব
তুলা রাশির উপর পিশাচ যোগের অশুভ প্রভাব পড়বে। এই সময়ে আপনার আয় ভাল হলেও অর্থ সঞ্চয় করা কঠিন হবে। এই সময়ে আপনার খরচ বাড়বে। স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। এই সময় আপনি আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন।
বৃশ্চিক রাশিতে পিশাচ যোগের প্রভাব
বৃশ্চিক রাশির জাতকদের এই সময়টি ভালো যাবে না। নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। পিশাচ যোগের অশুভ প্রভাবের কারণে আপনার খরচ বাড়তে পারে। আপনার সঞ্চয় থেকেও টাকা খরচ করতে হবে। আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। এই সময় খুব সাবধানে গাড়ি চালান। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
মকর রাশিতে পিশাচ যোগের প্রভাব
মকর রাশির জাতকরা পিশাচ যোগের কারণে নানা সমস্যায় পড়বেন। পারিবারিক জীবনে আপনাকে খুব ধৈর্যশীল হতে হবে, অন্যথায় আপনার ক্রোধ এবং আবেগের কারণে আপনার সম্পর্কের টানাপোড়েন বাড়বে। আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হবেন, যার কারণে আপনাকে হঠাৎ অর্থ ব্যয় করতে হবে। এই সময়ে অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনার অর্থ আটকে যেতে পারে।
কুম্ভ রাশিতে পিশাচ যোগের প্রভাব
শনি ও মঙ্গলের সংযোগে গঠিত পিশাচ যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ হবে না। আগামী এক মাস আপনাকে খুব ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications