Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
September 2022 Planet Transit : সেপ্টেম্বরে ৩ গ্রহ রাশি পরিবর্তন করবে, জানুন কবে কোন গ্রহের গোচর হবে
প্রতি মাসেই কোনও না কোনও গ্রহের রাশি পরিবর্তন হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ থেকে মীন সকল রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়ে। গ্রহের গোচরের দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসটি খুবই বিশেষ হতে চলেছে। বুধ, শুক্র ও সূর্যের মতো বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে এই মাসে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেপ্টেম্বরে ৩টি বড় গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব সকল রাশির জাতক জাতিকাদের উপর পড়বে। কিছু রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন, আবার কিছু রাশির উপর খারাপ প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, এই মাসে কবে কোন গ্রহের রাশি পরিবর্তন হবে এবং কোন গ্রহ কোন রাশিতে প্রবেশ করবে -

১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধ গ্রহের বক্রি চলন
সেপ্টেম্বর মাসে প্রথম স্থান পরিবর্তন হবে ১০ সেপ্টেম্বর। এই দিনে যুবরাজ গ্রহ বুধ কন্যা রাশিতে বক্রি চলন শুরু করবে।

১৭ সেপ্টেম্বর শুক্র অস্ত যাবে সিংহ রাশিতে
বর্তমানে শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে। ১৭ সেপ্টেম্বর শুক্র গ্রহ সিংহ রাশিতে অস্তমিত হবে।

১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে
১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। সূর্যের কন্যা রাশিতে গোচরকে কন্যা সংক্রান্তি বলা হয়।

২৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে শুক্রের গোচর
২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। যেখানে সূর্য আগে থেকেই বিরাজমান রয়েছে। শুক্রের কন্যা রাশিতে প্রবেশ করার পরই সূর্য ও শুক্রের সংযোগ তৈরি হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications