Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
September Horoscope 2022 : কেমন কাটবে সেপ্টেম্বর মাস? দেখুন মাসিক রাশিফল
সেপ্টেম্বর মাস আপনার কেমন কাটবে? আপনার মনের ইচ্ছা পূরণ হবে কি? যদি জানতে চান তাহলে অবশ্যই দেখুন মাসিক রাশিফল।


মেষ রাশি
ব্যবসায়ীরা এই মাসে খুব ব্যস্ত থাকবেন। যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, এই সময়ের মধ্যে তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁদের পথে আসা সমস্ত বাধা দূর হবে। এই সময় কাজে ব্যস্ত থাকার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এই সময় তাড়াহুড়ো করে টাকা সংক্রান্ত কোনও লেনদেন করবেন না, অন্যথায় বিপদে পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : মঙ্গল
শুভ নম্বর : ১১, ২৫, ৩৯, ৪৫, ৫০
শুভ দিন : বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার
শুভ রঙ : নীল, গাঢ় লাল, বাদামী, সাদা

বৃষ রাশি
যাঁরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শিক্ষক এবং গুরুজনদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই মাসে ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের এই মাসটি খুব ভাল যাবে। এই সময়ের মধ্যে আপনি আপনার পদোন্নতির চিঠি পেতে পারেন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা মজবুত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৪, ১৮, ২৯, ৩২, ৪৯, ৫৭
শুভ দিন : রবিবার, বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার
শুভ রঙ : সবুজ, মেরুন, আকাশী নীল, গোলাপী, সাদা

মিথুন রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। বসও আপনার পরিশ্রমে খুব খুশি হবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন,তাঁরা এই সময় প্রত্যাশিত ফলাফল পাবেন। এই সময়ে বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। লভ লাইফ ভালই কাটবে। সুস্থ থাকার জন্য, আপনাকে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ২, ১৮, ২৬, ৩১, ৪৪, ৫৭
শুভ দিন : বুধবার, মঙ্গলবার, রবিবার, সোমবার
শুভ রঙ : গাঢ় নীল, লাল, বাদামী, সাদা

কর্কট রাশি
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আটকে থাকা অর্থ না পাওয়ার কারণে আপনার সমস্যা বাড়তে পারে। চাকুরিজীবীরা তাঁদের যোগ্যতা প্রমাণের ভাল সুযোগ পেতে পারেন। আপনি যদি এই সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার নতুন দিকে এগিয়ে যাবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনি ঋণ পরিশোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। যাঁদের হার্টের রোগ আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : জল
রাশির অধিপতি : চন্দ্র
শুভ নম্বর : ৫, ১৭, ২৪, ৩০, ৪৫, ৫৪
শুভ দিন : বুধবার, বৃহস্পতিবার, রবিবার, শুক্রবার
শুভ রঙ : আকাশী, লাল, হলুদ, ক্রিম

সিংহ রাশি
যে সকল বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ের মধ্যে মনের মতো চাকরি পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে। ব্যবসায়ীদের হাতে বিনিয়োগের ভাল সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বিবাহিতদের এই সময়টি খুব ভাল কাটবে। লভ লাইফ ভাল কাটবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : সূর্য
শুভ নম্বর : ৭, ১০, ১৯, ২১, ৩৩, ৪০, ৫৫
শুভ দিন : বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, বুধবার
শুভ রঙ : লাল, গাঢ় সবুজ, নীল, জাফরান

কন্যা রাশি
পারিবারিক ক্ষেত্রে এই সময়টি খুব ভাল যাবে। এই সময়ে আপনি বাচ্চাদের পড়াশোনা এবং বাড়ি মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যালকোহল পান করে গাড়ি চালাবেন না, তাহলে বিপদে পড়বেন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ১, ১৫, ২২, ৩৫, ৪০, ৫৭
শুভ দিন : মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার
শুভ রঙ : হলুদ, লাল, মেরুন, সাদা

তুলা রাশি
সরকারি চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। এই সময় আপনাকে ঋণও নিতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। মাসের শেষে তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। খাওয়াদাওয়ায় অসাবধানতার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৬, ১৪, ২৯, ৩৩, ৪০, ৫৬
শুভ দিন : রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার
শুভ রঙ : সাদা, বাদামী, হলুদ, ক্রিম

বৃশ্চিক রাশি
এই মাসে ব্যবসায়ীরা স্বস্তি পেতে পারেন। তাঁদের ভাল লাভ হবে। চাকুরিজীবীদের উপর দায়িত্ব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আর্থিক দিক শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা পরিবারের অনুমোদন পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : মঙ্গল এবং প্লুটো
শুভ নম্বর : ৫, ১৯, ২০, ৩১, ৪০, ৫৬
শুভ দিন : বৃহস্পতিবার, সোমবার, শনিবার, বুধবার
শুভ রঙ : মেরুন, লাল, গোলাপী, আকাশী

ধনু রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে জড়িতদের এই সময়টি তেমন ভাল কাটবে না। কাজে বাধা আসবে। আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যার কারণে আপনার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তবে মাসের শেষে কাছের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি চলবে। সম্পত্তি নিয়ে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : বৃহস্পতি
শুভ নম্বর : ১, ৭, ১৪, ২১, ৩৮, ৪৯
শুভ দিন : রবিবার, শনিবার, সোমবার, বুধবার
শুভ রঙ : গাঢ় লাল, সবুজ, গোলাপী, বেগুনি

মকর রাশি
চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে বড় দায়িত্ব পেতে পারেন। অফিসে প্রতিযোগিতা বেশি হবে। ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা ভাল যাবে না। এই সময় আপনার প্রচুর অর্থ ব্যয় হবে। মাসের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার ছোটোখাটো বিষয়ে রাগ করার অভ্যাসের কারণে বাড়ির সদস্যরা এই সময়ে আপনার উপর অসন্তুষ্ট থাকবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শনি
শুভ নম্বর : ৪, ১১, ২৬, ৩৫, ৪৪, ৫৪
শুভ দিন : বুধবার, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রঙ : হলুদ, গোলাপী, বেগুনি, সাদা, কমলা

কুম্ভ রাশি
বিবাহিত জীবন এই সময় ভালই কাটবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদি আপনার অর্থ কোথাও আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা পেতে পারেন। কর্মক্ষেত্রে আশানুরূপ ফলাফল পেতে পারেন। যে সকল শিক্ষার্থীরা সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা অসাধারণ সাফল্য পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : ইউরেনাস, শনি
শুভ নম্বর : ৩, ৬, ১৬, ২০, ৩৪, ৪৫, ৫৬
শুভ দিন : রবিবার, মঙ্গলবার, সোমবার, শনিবার
শুভ রঙ : গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল

মীন রাশি
চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। মাসের শেষে বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আপনাকে হাসপাতালেও যেতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : নেপচুন, বৃহস্পতি
শুভ নম্বর : ২, ১০, ২০, ৩৬, ৪৫, ৫১
শুভ দিন : মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রঙ : লাল, হলুদ, নীল, গোলাপী, সবুজ
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications