Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অনন্ত চতুর্দশী দিয়ে শুরু হয়েছে সেপ্টেম্বর মাস, জানুন এই মাসে কোন কোন উৎসব পালিত হতে চলেছে
এইবছর অর্থাৎ ২০২০ সালে, সেপ্টেম্বর মাস অনন্ত চতুর্দশী উৎসব ও পিতৃপক্ষের শুরুর মাধ্যমে আরম্ভ হয়েছে। এই মাসে, ভক্তরা ভগবান গণপতিকেও বিদায় জানিয়েছেন। হিন্দু ধর্মে পূর্বপুরুষদের উপাসনা করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। পিতৃপক্ষের সময়কালে হিন্দুধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষদের বিশেষ উপাসনা করে এবং পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই বছরের সেপ্টেম্বর মাসে কোন কোন উৎসব পালিত হতে চলেছে।


পয়লা সেপ্টেম্বর ২০২০ : অনন্ত চতুর্দশী ও পিতৃপক্ষের শুরু
সেপ্টেম্বরে মাসের প্রথম দিনে অনন্ত চতুর্দশী উদযাপিত হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সেপ্টেম্বর মাস শুরু হয়েছে এবং এই দিনটি অনন্ত চতুর্দশী নামে পরিচিত। এই দিন ভক্তরা ভগবান বিষ্ণুর অনন্ত রূপের উপাসনা করে। এই দিন গণেশ বিসর্জনও করা হয়। এছাড়াও, এইদিন পিতৃপক্ষের শুরু হয়েছে এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ হল পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। প্রতি বছর পিতৃপক্ষের সময়ে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ কর্মের আয়োজন করা হয়। এই সময়কালে স্বর্গতঃ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে পিন্ডদান, তর্পণ, যজ্ঞ এবং অন্ন দান করা হয়।

২ সেপ্টেম্বর ২০২০ : ভদ্রপদ পূর্ণিমা
ভাদ্র মাসের শুক্লপক্ষের অন্তিম তিথি পূর্ণিমা তিথি এবং এই বছর এটি ২ সেপ্টেম্বর পড়েছে। এই দিনে ভগবান বিষ্ণুর সত্যনারায়ণ রূপের উপাসনা করা হয়।

৫ সেপ্টেম্বর ২০২০ : সঙ্কষ্টি চতুর্থী
সঙ্কষ্টি চতুর্থীর দিনটি ভগবান গণেশকে উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে, সঙ্কষ্টি চতুর্থীর দিন গণপতির উপাসনা করলে জীবনের সমস্ত সমস্যা দূর করা যায়। এই বছর সঙ্কষ্টি চতুর্থী ব্রত ৫ সেপ্টেম্বর পালিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর ২০২০ : মাসিক শিবরাত্রি, প্রদোষ ব্রত
প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং এই দিন মাসিক শিবরাত্রি পালিত হয়। ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার মাসিক শিবরাত্রি পড়েছে। এই দিন ভোলেনাথের আশীর্বাদ পেতে কৃষ্ণ প্রদোষ ব্রত পালন করা হবে।

১৬ সেপ্টেম্বর ২০২০ : কন্যা সংক্রান্তি ও বিশ্বকর্মা পূজা
সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করার প্রক্রিয়াকে সংক্রান্তি বলা হয়। ১৬ সেপ্টেম্বর, সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, যাকে বলা হয় কন্যা সংক্রান্তি। এই দিন বিশ্বকর্মা পূজাও করা হবে। ফলে চেনা ছকে যেভাবে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো দেখতে অভ্যস্ত বাঙালি, এই বছর তার থেকে খানিকটা আলাদা রয়েছে পুজোর দিন।

১৭ সেপ্টেম্বর ২০২০ : আশ্বিন অমাবস্যা ও মহালয়া
আশ্বিন মাসের অমাবস্যা তিথি ১৭ সেপ্টেম্বর পড়তে চলেছে। এই দিনটি পিতৃপক্ষ অমাবস্যা বা শ্রাদ্ধ অমাবস্যা নামেও পরিচিত। মহালয়াও পড়েছে এই দিন। আর, মহালয়ার দিন গঙ্গায় তর্পণের মাধ্যমেই সমাপ্তি হয় পিতৃপক্ষের এবং দেবীপক্ষের শুরু হয়। তবে, এইবছর মহালয়ার প্রায় এক মাস পরে দেবীপক্ষ শুরু হবে।

২৭ সেপ্টেম্বর ২০২০ : পদ্মিনী একাদশী
এই বছর, পিতৃপক্ষের পরে অধিকমাস শুরু হবে। অধিকমাসের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী বা কমলা একাদশী নামে পরিচিত। ২৭ সেপ্টেম্বর, রবিবার কমলা একাদশী ব্রত পালিত হবে।

২৯ সেপ্টেম্বর ২০২০ : প্রদোষ ব্রত
প্রদোষ ব্রতের দিন ভোলেনাথের বিশেষ পূজা-পাঠ করা হয় এবং তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করা হয়। ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার শুক্ল প্রদোষ ব্রত পালন করা হবে।



Click it and Unblock the Notifications