Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২০২৪-এ তিন বার গতি পাল্টাবে শনি, ক্যারিয়ারে উন্নতি হবে ৩ রাশির, রয়েছে ধন লাভের যোগ!
জ্যোতিষশাস্ত্র মতে, আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে শনি। গত বছর কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল এই গ্রহ। ২০২৪ সালে শনির রাশি পরিবর্তন হবে না, তবে কুম্ভ রাশিতেই তিন বার নিজের গতি পাল্টাবে এই গ্রহ।
ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অস্ত যাবে শনি। এর পর মার্চ মাসে উদয় হবে। আবার জুনের শেষের দিকে বক্রী হবে এই গ্রহ। শনির গতি পরিবর্তনে চলতি বছর তিন রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অর্থ লাভও হবে। জেনে নিন, ২০২৪ সালে শনির গতি পরিবর্তনে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

বৃষ রাশি (Taurus)
২০২৪ সালে শনির গতি পরিবর্তনে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
সিংহ রাশি (Leo)
শনির গতি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরাও লাভান্বিত হবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। এই সময় এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, যাঁর সাহায্যে ভবিষ্যতে আপনি লাভবান হবেন। ক্যারিয়ারে আগত সব সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশিতেই শনি এ বছর অবস্থান করবে। এখানে থেকেই অস্ত-উদয়, বক্রী-মার্গী হবে শনি। শনির প্রভাবে ২০২৪ সাল কুম্ভ রাশির জাতকদের বেশ ভালো কাটবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায়ে ভালো লাভ হবে। কারও কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারেন। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তা না হলে আর্থিক সঙ্কটে পড়তে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications