Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চলতি মাসেই কুম্ভ রাশিতে মিলন হবে শনি, মঙ্গল, শুক্রের, ভাগ্যের দ্বার খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। মঙ্গল ও শুক্র গ্রহকে শুভ গ্রহ বলে মনে করা হয়। তবে, শনি গ্রহের নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। কারণ মনে করা হয়, শনি দেবতা যে রাশির ব্যক্তিদের উপর অশুভ প্রভাব ফেলে তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। তবে কর্মদাতা গ্রহ কর্মের ফল অনুযায়ী সকলকে ফল দিয়ে থাকেন। চলতি মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ও শুক্র। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে শনি গ্রহ।
সমৃদ্ধির কারক ও সেনাপতি গ্রহ শুক্র ও তার স্থান পরিবর্তন করতে চলেছে। চলতি মাসেই ৭ তারিখ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ ১৫ মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি। একই সঙ্গে একই রাশিতে থাকবে এই তিন গ্রহ ৩০ মার্চ পর্যন্ত একই রাশিতে থাকবে। এই তিন রাশির বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
শনি, মঙ্গল ও শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি ভাগ্যের পূর্ণ সহায় পাবেন। নতুন করে কোথাও কাজের সুযোগ পাবেন। শুধু তাই নয়, সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও বেশি খুশি হবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি আরোও সুখী হবেন।
- মেষ রাশি
শনি, মঙ্গল ও শুক্র গ্রহের মিলনে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার মানসিক চাপ অনেক কমবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনি অনেক সুখী হবেন।
- মকর রাশি
শনি, মঙ্গল, শুক্রের বিশেষ প্রভাব পড়বে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন মকর রাশির ব্যক্তিরা। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications