Shani Gochar 2023: শতভিষা নক্ষত্রে এল শনি, ২০২৪ সাল দারুণ কাটবে এই ৫ রাশির!

Saturn Transit in Shatabhisha Nakshatra: শুক্রবার, ২৪ নভেম্বর শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে শনি। আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ৬ এপ্রিল দুপুর পর্যন্ত এই নক্ষত্রেই বিচরণ করবেন কর্মফলদাতা। মোট ২৭টি নক্ষত্রের মধ্যে শতভীষা নক্ষত্র হল ২৪ তম। রাহু শতভিষা নক্ষত্রের অধিপতি।

জ্যোতিষ মতে, শনি ও রাহুর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বর্তমানে রাহু মীন রাশিতে ও শনি কুম্ভে গোচর করছে। শতভিষা নক্ষত্রে শনির গোচরের ফলে ৫ রাশির বিশেষ লাভ হবে। নতুন বছরে ধন লাভের যোগ রয়েছে। কারা এই তালিকায় জেনে নিন।

Saturn Transit in Shatabhisha Nakshatra

মেষ রাশি (Aries)

শনির নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য শুভ হবে। ক্যারিয়ারে ভালো ফলাফল পাবেন। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে এবং ভালো লাভ হবে। এই সময় প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। এই সময় আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়বে। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (Taurus)

ক্যারিয়ারে সাফল্য পাবেন। ব্যবসায় লাভবান হবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্য সমস্যা থেকে এই সময় মুক্তি পাবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। প্রতিটি কাজে বন্ধুবান্ধব ও পরিবারের সহযোগিতা পাবেন। যাঁরা বিদেশ যাত্রার কথা ভাবছেন, তাঁদের পরিকল্পনা সফল হবে।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতকরা শনিদেবের কৃপায় প্রতিটি কাজে সাফল্য লাভ করবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময়। দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে। ব্যবসায় লাভ ভালো হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন।

মকর রাশি (Capricorn)

শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর। শনির নক্ষত্র পরিবর্তনে ভাগ্য খুলে যাবে মকর রাশির জাতকদের। নতুন বছরে প্রচুর ধনসম্পদ লাভ হবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ আসবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। শনিদেবের কৃপায় নতুন বছরে বিবাহের যোগ রয়েছে।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির অধিপতি শনি। এই রাশির জাতিক-জাতিকাদের জীবন স্বয়ং শনিদেবের কৃপায় চালিত হয়ে থাকে। শনির নক্ষত্র পরিবর্তনে কুম্ভ রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই শুভ ফলাফল লাভ করবেন। যে কাজ করবেন তাতেই লাভবান হবেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, November 25, 2023, 11:15 [IST]
X
Desktop Bottom Promotion