Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Gochar 2022 : কুম্ভে প্রবেশ করবে শনি, চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি হবে এই ৩ রাশির জাতকদের!
এপ্রিলের শেষে রাশি পরিবর্তন করতে চলেছেন কর্মফলদাতা শনিদেব। ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে প্রায় আড়াই বছর সময় নেন। একটি চক্র পুরো করতে লাগে ৩০ বছর।

কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে কিছু রাশির উপর শুভ প্রভাব পড়বে, আবার কোনও কোনও রাশির উপর অশুভ প্রভাব পড়তে পারে। চলতি বছরের ২৯ এপ্রিল শনির কুম্ভ রাশিতে প্রবেশের পর তিনটি রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কিনা -

মেষ রাশি
এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসায় উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে সকল সহকর্মীদের সহযোগিতা পাবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর শুভ হতে চলেছে। নতুন চাকরি মিলতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশে যাঁরা চাকরি করছেন তাঁরা সুবর্ণ সুযোগ পেতে পারেন। বৃষ রাশির জাতকদের উপর শুক্র গ্রহের প্রভাব সবচেয়ে বেশি থাকে, এই কারণে এই রাশির জাতক জাতিকাদের উপর শনি গোচর শুভ ফল নিয়ে আসতে পারে।

মকর রাশি
শনিদেব মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। এই সময়ে অর্থ সংক্রান্ত সকল সমস্যার অবসান হবে। চাকুরিজীবীদের জন্য এই গোচর খুবই শুভ হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। রাজনীতির ক্ষেত্রে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর। তাই শনির গোচর এই রাশির জন্য শুভ হবে।



Click it and Unblock the Notifications