Shani Gochar 2022 : ৩০ বছর পর কুম্ভে আসছে শনি, ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের!

শনিদেবকে ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে প্রায় আড়াই বছর সময় নেন। একটি চক্র পুরো করতে লাগে ৩০ বছর। মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি ২৯ এপ্রিল, শুক্রবার মকর রাশি থেকে বিদায় নেবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শনিদেব।

Saturn Transit in Aquarius on 29 April 2022

কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে সব রাশির ওপরই প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, এই গোচরের ফলে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে -

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা দেখানোর প্রচুর সুযোগ থাকবে। চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল। বেতন বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি ভাল থাকবে এবং বস আপনাকে সব বিষয়ে সহযোগিতা করবেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। গোচর কালে পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে এবং তাঁদের সাপোর্ট পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

শনির গোচর কালে মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন এবং ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসায় ভাল সুযোগ আসবে এবং মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ের মধ্যে শেষ হতে পারে। বিনিয়োগের পরিকল্পনাও সফল হবে। এই গোচর কালে আশেপাশের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে এবং আপনি সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশ নেবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। পার্টনারশিপে কর্মরত ব্যক্তিদের জন্য গোচর কাল খুব শুভ হবে। যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁরা ভাল খবর পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা ইতিবাচক ফলাফল পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে ভাল খবর আসতে পারে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। গোচর কালে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীরা যদি মনোযোগ দিয়ে কাজ করেন, তবে সাফল্য আসবে।

মীন রাশি

মীন রাশি

কুম্ভ রাশিতে শনির গোচর মীন রাশির জন্য শুভ হতে চলেছে। যাঁরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা এই সময়ের মধ্যে অনেক সুযোগ পাবেন। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। চাকরি ক্ষেত্রে ভাল সুযোগ আসবে এবং পছন্দমতো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এই সময়ের মধ্যে ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ভাল চুক্তি করতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে।

X
Desktop Bottom Promotion