Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Gochar 2023: ১৭ জানুয়ারি থেকে ৫ রাশির উপর শনির বক্রদৃষ্টি, খুব সাবধানে থাকুন এই জাতকরা!
চলতি বছরের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছেন কর্মফলদাতা শনি। ১৭ জানুয়ারী, মঙ্গলবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। কুম্ভ হল শনির মূল ত্রিকোণ রাশি। শনির এই গোচরের ফলে ৫ রাশির ওপর প্রতিকূল প্রভাব পড়বে।

জ্যোতিষে শনিকে সবচেয়ে ধীর গতির গ্রহ মনে করা হয়। শনি এক একটি রাশিতে আড়াই বছর ধরে বিচরণ করে। শনির রাশি পরিবর্তনের প্রভাব, দেশ, বিশ্ব, অর্থ ব্যবস্থার ওপর পড়ে। দেখে নিন, শনি কুম্ভে এলে কোন কোন রাশির জীবনে সমস্যা শুরু হবে-

মেষ রাশি
মেষ রাশিতে শনির অশুভ দৃষ্টি পড়বে। মেষ রাশির জাতকদের মানসিক ও শারীরিক সমস্যা বাড়তে পারে। এই জাতকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আয়ের তুলনায় ব্যয়ের আধিক্য থাকবে, যে কারণে আর্থিক অবস্থা আরও খারাপ হতে পারে। ব্যয় বাড়বে। তবে ২২ এপ্রিল থেকে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান হওয়ায় সন্তান সংক্রান্ত সুখবর আসবে এবং মান-সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি
চাকরি ও ব্যবসায় বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, অন্যথায় বিরাট সমস্যায় পড়বেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিষয়ে মতভেদ হতে পারে। খুব সাবধানে সকলের সঙ্গে কথা বলুন। তবে শেষের দিকে কিছু আটকে থাকা কাজে সাফল্য আসবে।

সিংহ রাশি
এই সময়ে ঘরোয়া এবং ব্যবসায়িক জটিলতা বাড়তে পারে। কাজকর্মে সমস্যা দেখা দেবে। বাধা-বিপত্তির কারণে আপনি মানসিক চাপে ভুগবেন। স্বাস্থ্য ভালো থাকবে না। কোনও না কোনও বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হবে। এই সময়ে আপনাকে কোনও ধরনের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক রাশি
এই সময়ে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। খুব সাবধানে সকলের সঙ্গে কথা বলুন, অন্যথায় পরিবারে ঝামেলা হতে পারে। পারিবারিক ও ব্যবসা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তারা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। মা ও জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।

মীন রাশি
কুম্ভ রাশিতে শনির আগমন মীন রাশির উপর অশুভ প্রভাব ফেলবে। আয় কম হবে এবং ব্যয় বেশি হবে। যে কারণে আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। এই সময়ে পেশাদার জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, যে কারণে টেনশন বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে। যে কারণে কিছু সময় কথা বলা বন্ধ থাকতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications