Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saturn transit 2023 Effects : বছরের শুরুতেই রাশি পরিবর্তন করবে শনি, দুর্ভাগ্য দূর হবে ৫ রাশির!
জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে ধীর গ্রহ বলে মনে করা হয়। শনি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে। শনিদেব প্রত্যেক ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনির কোপ দৃষ্টি যার উপর পড়ে, তাঁর জীবন ছারখার হয়ে যায়। তবে কর্মফলদাতা শনি শুধু যে অশুভ ফল দেন, তা কিন্তু নয়। ভালো কাজ করলে শনির শুভ প্রভাবে জীবনে সৌভাগ্যের বন্যা বয়ে যেতে পারে। কথিত রয়েছে, শনি যাঁর ওপর কৃপা করেন, তাঁকে তিনি ভরিয়ে রাখেন।

২০২৩-এর ১৭ জানুয়ারি রাশি পরিবর্তন করতে চলেছেন শনি দেব। শনির রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকারা আড়াই ও সাড়েসাতির প্রকোপ থেকে মুক্তি পাবেন। তাঁদের জীবনে ভালো সময় শুরু হবে। দেখে নিন, কোন কোন রাশির জাতকদের দুর্ভাগ্য দূর হবে এবং শনি প্রভাবে কাদের ভাগ্য উজ্জ্বল হবে-

বৃষ রাশি
শনির কুম্ভ রাশিতে প্রবেশের কারণে বৃষ রাশির জাতক জাতিকারা সুফল পাবেন। বৃষ রাশির ভাগ্য থেকে শনির প্রকোপ দূর হবে। বিদেশ সংক্রান্ত কাজ ও যাত্রা থেকে লাভ হবে। এই রাশির জাতকরা প্রতিযোগিতায় সাফল্য পাবেন। আর্থিক ক্ষেত্রেও অগ্রগতি হবে। আয় বৃদ্ধি হবে এবং বেশ কিছু দিন ধরে চলমান সমস্যা থেকেও মুক্তি পাবেন।

মিথুন রাশি
যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তারা এই সময় ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। শুভ কাজে অর্থ ব্যয় হবে। এই রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনের জটিলতা থেকে মুক্তি পাবেন। মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে।

তুলা রাশি
শনি মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে তুলা রাশির জাতকরা আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পাবেন। গত আড়াই বছরে আপনি যে সংগ্রাম করেছেন তার ভাল ফল পাওয়া শুরু হবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। অন্যান্য অনেক উৎস থেকে আপনার আয় বাড়বে।

ধনু রাশি
কুম্ভ রাশিতে শনির গমন ধনু রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হবে। জীবনে স্থিতিশীলতা আসবে। বিশৃঙ্খল জীবন ট্র্যাকে ফিরবে। আর্থিক দিক শক্তিশালী হবে। অতীতে করা পরিশ্রমের সুফল পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনি নতুন চাকরির সুযোগও পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications