Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saturn transit 2023 Effects : ২০২৩ সালে তিন রাশির ওপর শনির লৌহ পায়া, ব্যয় বাড়বে, অর্থ কষ্টে ভুগবেন!
১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব। কুম্ভ রাশিতে প্রবেশ করে ৩টি রাশির ওপর লৌহ পায়া রাখবেন শনি। জ্যোতিষশাস্ত্রে শনির চারটি পায়ার উল্লেখ আছে, এগুলি হল - স্বর্ণ পায়া, রজত পায়া, তাম্র পায়া ও লৌহ পায়া। এই চারটির মধ্যে লৌহ পায়া অত্যন্ত কষ্টজনক। শনির লৌহ পায়াকে অশুভ মনে করা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, লৌহ পায়া থাকলে শনি ধনসম্পদ বিনষ্ট করেন এবং ব্যক্তিকে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। কোনও কারণ ছাড়াই আর্থিক ক্ষতি হয়। পারিবারিক জীবনেও কষ্ট ভোগ করেন এই জাতকরা। জেনে নিন, ২০২৩ সালে কোন কোন রাশির ওপর শনির লৌহ পায়া থাকবে এবং শনির কারণে কারা লোকসানের শিকার হতে পারেন।

শনির লৌহ পায়া কী ভাবে তৈরি হয়?
জ্যোতিষশাস্ত্রের নিয়মানুযায়ী, শনি যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, তখন চন্দ্র কোন রাশিতে রয়েছে, তা বিচার করে শনির পায়া নির্ধারণ করা হয়। চন্দ্র যে ব্যক্তির রাশি থেকে প্রথম, ষষ্ঠ, একাদশ স্থানে থাকে, তাঁদের ক্ষেত্রে স্বর্ণ পায়া, যাঁদের রাশি থেকে দ্বিতীয়, পঞ্চম ও নবম স্থানে থাকে, তাঁদের উপর শনির রজত পায়া হয়, যাঁদের রাশি থেকে তৃতীয়, সপ্তম, দশম স্থানে থাকে, তখন তাম্র পায়া তৈরি হয়। আর যাঁদের রাশি থেকে চতুর্থ, অষ্টম ও দ্বাদশ স্থানে চন্দ্র থাকে, তাঁদের ওপর শনির লৌহ পায়া দেখা যায়।
২০২৩ সালে, মেষ, সিংহ এবং ধনু রাশিতে শনির লোহা পায়া থাকবে। আসুন জেনে নেওয়া যাক, শনির লৌহ পায়ার কারণে এই তিন রাশির ওপর কেমন প্রভাব পড়বে ও শনির প্রতিকূল প্রভাব থেকে মুক্তির জন্য কী করবেন।

মেষ রাশি
শনির লৌহ পায়ের প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে। জমানো টাকাও খরচ হতে পারে। আয়ের চেয়ে বেশি খরচের কারণে, এই জাতকদের মেজাজও খারাপ হবে এবং পারিবারিক পরিস্থিতিও ভাল থাকবে না। স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দেবে। যে সব চাকুরিজীবীদের পদোন্নতি হতে চলেছে, তাও স্থগিত হয়ে যেতে পারে। যে কারণে আপনি হতাশ হবেন। তাই খুব সতর্কতার সঙ্গে কাজ করুন।
প্রতিকার - নিয়মিত শনি স্তোত্র পাঠ করা উচিত এবং ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত, মানসিক চাপ নেবেন না।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর শনির লৌহ পায়া থাকবে। কর্মক্ষেত্রে অত্যধিক চাপের কারণে আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে গোপন চিন্তা থাকবেই। বাড়ির কোনও প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়েও সমস্যায় পড়বেন। পরিবারে ভাই-বোনের আচরণ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। এই বছরে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্ক চলতেই থাকবে। স্বাস্থ্য খারাপ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
প্রতিকার - প্রতি শনিবার অসহায়দের দান করুন। আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকুন। ঝুঁকি গ্রহণ এড়িয়ে চলুন।

ধনু রাশি
২০২৩ সালে ধনু রাশির উপরও শনির লৌহ পায়া থাকবে। শনির এই লৌহ পায়ার প্রভাবে ধনু রাশির জাতকরা সাড়েসাতি থেকে মুক্তি পাওয়ার পরেও, কর্মক্ষেত্রে নানা ধরনের বিভ্রান্তি ও বাধার মুখে পড়তে হতে পারে। এ বছর আপনার অনেক খরচও হবে। ব্যবসায় নানা ধরনের জটিলতার কারণে মানসিক কষ্ট পেতে পারেন। বিনিয়োগের পরিকল্পনা করে থাকলে এই বছর ভাল ভাবে চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। বাড়ি বা জমি কেনার পরিকল্পনা থাকলে আরও চেষ্টা করে যান, সফল হতে পারেন। এ বছর বাড়ি নির্মাণ ও মেরামতের কাজে অর্থ ব্যয় হতে পারে। বন্ধুত্ব করার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
প্রতিকার - নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। শারীরিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications