Saturn Transit 2023 Effects : নতুন বছরের শুরুতেই শনির গোচর, কার ভাগ্য খুলবে, কারা থাকবেন সাবধান? দেখে নিন

নতুন বছরের শুরুতেই স্থান পরিবর্তন করবেন শনি দেব। ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তিনি। জ্যোতিষ শাস্ত্রে শনিকে কর্মফলদাতার আখ্যা দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করেন তিনি। কোনও ব্যক্তি ভালো কাজ করলে শনির শুভ প্রভাবে জীবনে সৌভাগ্য ফেরে। কিন্তু খারাপ কাজ করলে শনির দৃষ্টিতে জীবন ছারখার হয়ে যায়।

Saturn Transit 2023 Effects

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালে শনি গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে। চাকরি এবং ব্যবসায় লাভ আসবে। আবার, কিছু রাশির উপর খুব খারাপ প্রভাব পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

শনিদেবের কৃপায় আপনি নিজের কাজ শুরু করতে পারবেন। পিতার কাছ থেকে সাহায্য পাবেন এবং ভাগ্যের সঙ্গও পাবেন। আপনার যে কাজগুলি মুলতুবি ছিল, সেগুলি দ্রুত সম্পন্ন হতে চলেছে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আয়ের একাধিক উৎস খুলতে চলেছে। এই সময়ে বন্ধুরাও আপনাকে সাহায্য করবে। আপনি সন্তানের পক্ষ থেকে ভাল সহযোগিতা পাবেন। সন্তানের কৃতিত্বের জন্য আপনি গর্বিত হবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই গোচরকালে বৃষ রাশির জাতকদের ভাগ্য বদলে যেতে চলেছে। শনির কৃপায় বৃষ রাশির জাতকরা আগামী কয়েক বছরে কর্মস্থলে উচ্চ পদ পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নও পূরণ হবে। তেল, খনি, রাজনীতি, দর্শন, ধর্ম, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। শনিদেবের আশীর্বাদে আপনার নিজের কাজ শুরু হবে। যারা পার্টনারশিপে কাজ করছেন, তাদের ভাল লাভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পরিবারিক সমস্যা দূর হবে। পুরানো কোনও রোগ সেরে ওঠার সম্ভাবনা আছে। এই সময়ে বন্ধুদের সাহায্যে আপনি সমাজে ভাল কাজ করবেন। সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে আপনার সঙ্গে হঠাৎ কোনও খারাপ ঘটনা ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনও লেনদেন করবেন না। এই গোচরকালে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। কাউকে ধার দেওয়া টাকা আটকে যেতে পারে। এই সময়ে আপনার কথাবার্তা ঠিক রাখুন, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি অনুকূল নয়।

সিংহ রাশি

সিংহ রাশি

বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতপার্থক্যের কারণে সমস্যা বাড়বে। এই সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা তাদের সিনিয়রদের কাছ থেকে সাহায্য পেতে দেরি হতে পারে। পিতার সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। বড় ব্যবসায়ীরা নিদের অধীনস্থ কর্মচারীদের অপমান করবেন না। এই সময়ে মানসিক চাপও থাকতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

শনিদেবের কৃপায় কন্যা রাশির জাতকরা চাকরি ক্ষেত্রে উন্নতি করবেন। আপনি কোনও বড় সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। শনির গোচরকালে আপনার শত্রুরা নাশ হতে চলেছে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের সবকিছু ফাঁস হয়ে যাবে। বছরের পর বছর ধরে চলে আসা কোনও রোগের অবসান হবে। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুরু হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

পরিবারে কলহের অবসান ঘটবে। শিক্ষার্থীরা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবেন। সরকারি চাকুরিজীবীদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা করবেন। ব্যবসায়ীদের কাজের বিস্তার হবে। পার্টনারশিপে কোনও কাজ শুরু করার জন্য সময়টি উপযুক্ত।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক কলহ দেখা দিতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। এই গোচরকালে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনার কোনও মূল্যবান জিনিস চুরি হয়ে যেতে পারে। আপনার শত্রুরা এই সময়ে সক্রিয় থাকবে। কাজে বিলম্বের কারণে আপনার মন খিটখিটে থাকবে। এই সময়ে আপনি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সাহস ও বীরত্ব বাড়বে। সরকারি চাকরিতে সাফল্য পেতে পারেন। পরিবার এবং ভাইদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। শনি দেবের কৃপায় সন্তান লাভ, নতুন কাজ শুরু এবং শেয়ার বাজার থেকে অর্থ লাভে হবে। উচ্চ শিক্ষা লাভের পথে আসা বাধা দূর হবে।

মকর রাশি

মকর রাশি

এই সময়ে আপনি নতুন কাজ শুরু করার জন্য পরিবারের সহযোগিতা পেতে পারেন। যারা গুপ্ত বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র শিখছেন তারা সফল হবেন। শনির এই গোচরকালে আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। ব্যবসায়ী শ্রেণী এই সময়ে শনির কৃপায় ভাল লাভ করবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনির এই গোচরকালে আপনার সাহস বাড়বে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবিবাহিত ব্যক্তিরা এই সময় সুখবর পেতে পারেন। পার্টনারশিপে যারা কাজ করছেন, তাদের ভাল লাভ হতে পারে। ভাই-বোনদের সঙ্গে ঝামেলা শেষ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

মীন রাশি

মীন রাশি

পুরনো কিছু ঝামেলার কারণে আদালতের মামলায় জড়িয়ে পড়তে পারেন। কারুর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ উঠতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে অর্থাভাব দেখা দেবে। পরিবারে বিবাদ দেখা দিতে পারে। এই সময়ে আপনি ক্লান্ত বোধ করবেন। আপনি কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা এই গোচরকালে বাধার সম্মুখীন হতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, December 9, 2022, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion