শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে, জেনে নিন

এইবছর অর্থাৎ ২০২১ সালে, শনিদেব মকর রাশিতে বিরাজমান থাকবেন। তবে এইবছর, শনি-এর নক্ষত্রের পরিবর্তন হবে। ২২ জানুয়ারি, শনিদেব শ্রাবণ নক্ষত্র-এ প্রবেশ করেছে, তার আগে উত্তরাষাঢ়া নক্ষত্র-এ ছিল। শনি দেবের শ্রাবণ নক্ষত্রে গোচরের ফলে সমস্ত রাশির উপর শুভ-অশুভ প্রভাব পড়বে।

Saturn Transit 2021 : Dates, Predictions & Remedies in Bengali

মেষ রাশি

মেষ রাশি

আপনি আপনার পরিশ্রমের মাধ্যমেই সাফল্য পাবেন। কোনও বিষয় নিয়ে বাবার সঙ্গে ঝামেলা হতে পারে। ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না, বরং পরিশ্রম করুন। আপনার মান-সম্মান বাড়তে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

পারিবারিক জীবন সুখের হবে। গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হবে। উপার্জন বাড়বে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ের মধ্যে আপনি উত্থান-পতনের মুখোমুখি হতে পারেন। ব্যর্থতা নিয়ে ভাববেন না, নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। মানসিক চাপের মুখোমুখি হতে পারেন। পথে বাধা আসতে পারে, প্রস্তুত থাকুন।

কর্কট রাশি

কর্কট রাশি

চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি কোনও উপহার পেতে পারেন। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের লোকসান হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

আপনাকে আপনার শত্রুদের থেকে সাবধান হওয়া দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আপনি যদি ঋণ নেওয়ার চেষ্টা করছেন, তবে তাতেও আপনি সাফল্য পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে, আপনার জীবনে আয়ের উৎস বৃদ্ধি পাবে। ট্রানজিট চলাকালীন আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

তুলা রাশি

তুলা রাশি

শনি দেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনি সম্পত্তি থেকে সুবিধা পেতে পারেন। বাড়ি, গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। শনির প্রভাবের ফলে আপনার সামাজিক স্তরে বৃদ্ধি হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনি আপনার কাজে সাফল্য পেতে পারেন। আপনার জীবনে সুখ থাকবে। ব্যবসায়ীরা বড় লাভ করতে পারে। পারিবারিক জীবনে মানসিক চাপ আরও গভীর হতে পারে। ধৈর্য ধরে সবকিছু করতে হবে।

ধনু রাশি

ধনু রাশি

আপনি ভাগ্যবান হতে পারেন। শনি মহারাজের কৃপা আপনার উপর থাকবে, যা আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে এবং পারিবারিক সুখ প্রাপ্ত হবে।

মকর রাশি

মকর রাশি

আপনার জীবনে উত্থান-পতনের পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং বিবাহিত জীবনে সময় দিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

দাম্পত্য জীবনে আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার বিবাহিত জীবনে কিছু বড় সমস্যা হতে পারে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

মীন রাশি

মানসিকভাবে আপনি চাপে থাকতে পারেন। এই সময় আপনি খুব উচ্চাভিলাষী থাকতে পারেন। আপনি আপনার শত্রুদের উপর আধিপত্য বিস্তার করবেন!

X
Desktop Bottom Promotion