শতভিষা নক্ষত্রে শনির বক্রী চলন, ১৫ অক্টোবর পর্যন্ত দারুণ লাভ ৫ রাশির!

জ্যোতিষশাস্ত্র মতে, শনি হলেন কর্মফলদাতা। শনি ন্যায় বিচারক। অর্থাৎ, ব্যক্তির ভাল-মন্দ কর্মের বিচার করে ফল প্রদান করেন শনি। ভাল কাজ করলে যেমন শনির আশীর্বাদ পাওয়া যায়, তেমন খারাপ কাজ করলে শনির রোষানলে পড়তে হয়। তাছাড়া, শনির রাশি ও নক্ষত্র পরিবর্তন, বক্রী ও মার্গী দশার কারণেও ব্যক্তির জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে।

জ্যোতিষ গণনা বলছে, ২২ অগস্ট থেকে শতভিষা নক্ষত্রের প্রথম পর্যায়ে গোচর করেছে শনি। এ সময়ে শনি বক্রী গতিতে বিচরণ করছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বক্রী অবস্থায় শতভিষা নক্ষত্রে অবস্থান করবে শনি। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে তালিকায়।

Saturn Retrograde in Shatabhisha Nakshatra

মেষ রাশিতে শনির বক্রী চলনের প্রভাব

শনির শতভিষা নক্ষত্রে বক্রী চলন মেষ রাশির জাতকদের জন্য খুব ফলদায়ক হতে চলেছে। এই সময়ে যদি কোনও নতুন পরিকল্পনা শুরু করার চিন্তাভাবনা করছেন, তাহলে তাতে ভাল লাভ পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। চাকুরিজীবীদের ওপর শনির আশীর্বাদ বজায় থাকবে। এই সময় তাঁরা এগিয়ে যাওয়ার অনেক সুযোগ পাবেন।

মিথুন রাশিতে শনির বক্রী চলনের প্রভাব

শনির বক্র গতি মিথুন রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে। এই সময়ে শুভ ফলাফল প্রাপ্ত হবে। এই সময়ের মধ্যে যে যাত্রা করবেন, তাতেই সফল হবেন। এর দ্বারা দুর্দান্ত লাভ অর্জন করবেন। যাঁরা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাঁরা এ সময়ে সাফল্য লাভ করতে পারেন।

সিংহ রাশিতে শনির বক্রী চলনের প্রভাব

শতভিষা নক্ষত্রে শনির বক্র গতির প্রভাবে সিংহ রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতি হবে। এই সময়ে ক্যারিয়ারে খুব ভাল সুযোগ আসবে। চাকুরিজীবীরাও সাফল্য পাবেন। দীর্ঘদিন ধরে যে কাজ করার কথা ভাবছিলেন, এই সময় তা সম্পন্ন হবে। শনির কৃপায় ধন লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশিতে শনির বক্রী চলনের প্রভাব

শনির শতভিষা নক্ষত্রে বক্রী চলন তুলা রাশির জন্য খুব শুভ হতে চলেছে। এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল হবে। ধন লাভের সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারের দিক থেকেও এই সময়টা খুব ফলদায়ক হতে চলেছে। আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফলাফল লাভ করবেন।

ধনু রাশিতে শনির বক্রী চলনের প্রভাব

ধনু রাশির জাতকদের জন্য শনির বক্র গতি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। চাকুরিজীবীরা সাফল্য লাভ করবেন। এই রাশির যে জাতকরা চাকরি খুঁজছেন, তাঁরা সফলতা পাবেন। যাঁরা চাকরি করছেন, তাঁরা অফিসে আধিকারিকদের প্রশংসা পেতে পারেন। এ সময় পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, August 23, 2023, 11:18 [IST]
X
Desktop Bottom Promotion