৩০ জুন উল্টো পথে হাঁটা শুরু করবে শনি, বড়ঠাকুরের কৃপায় সাফল্যের শিখরে পৌঁছাবে ৩ রাশি!

জ্যোতিষ গণনা বলছে, ২০২৪ সালে শনি কুম্ভ রাশিতেই বিরাজ করবে। তবে শনির গতিবিধিতে বিভিন্ন পরিবর্তন আসবে। যার প্রভাব পড়বে ১২ রাশির উপর। আগামী ৩০ জুন কুম্ভে বক্রী চলন শুরু হবে শনির। ১৫ নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে এই গ্রহ।

শনির বক্রী দশার প্রভাব সমস্ত রাশির উপর পড়বে। কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে এই সময়, আবার কিছু কিছু রাশির জাতকরা দুর্দান্ত লাভ অর্জন করতে পারবেন। জেনে নিন, শনির কৃপায় কোন কোন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন।

Saturn Retrograde

বৃষ রাশি (Taurus)

শনির বক্রী দশায় বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। যাঁরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা এই সময় ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা বোনাস পেতে পারেন। বেতন বৃদ্ধির যোগ রয়েছে। পদোন্নতিও হতে পারে। কোনও বড়সড় দায়িত্ব লাভ করতে পারেন। আপনার মান-সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। ব্যবসায় লাভ হবে এই সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে।

সিংহ রাশি (Leo)

শনিদেবের আশীর্বাদে ভাগ্য খুলে যাবে সিংহ রাশির জাতকদের। ব্যবসায় ভালো লাভ হবে। এই সময় প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। চাকরিতে উন্নতি হতে পারে। এই রাশির যে জাতকরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরা ভালো ফল পাবেন। ধনসম্পদ লাভ হবে।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতি হবে। যাঁরা নতুন চাকরির খোঁজে রয়েছেন, তাঁরা সাফল্য লাভ করতে পারেন। আটকে থাকা কাজগুলো পুনরায় শুরু হতে পারে। আয়ের উৎস পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, January 5, 2024, 23:35 [IST]
X
Desktop Bottom Promotion