কুম্ভ রাশিতে বক্রী হবে শনি, খুব সাবধানে থাকতে হবে এই ৪ রাশিকে!

জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ মাহাত্ম্য রয়েছে। ব্যক্তির কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করেন শনি। এই গ্রহের রাশি পরিবর্তন, বক্রী ও মার্গী চলনের প্রভাব সমস্ত রাশির উপর পড়ে। শনি নিজের গোচরকালে একাধিকবার বক্রী হয়।

২০২৪ সালে শনির রাশি পরিবর্তন হবে না। তবে এ বছর ৩০ জুন কুম্ভ রাশিতে শনি বক্রী হতে চলেছে। ১৫ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এই গ্রহ। শনির বক্রী দশা কিছু রাশির জন্য অশুভ হবে। জেনে নিন এ সময়ে কাদের দুর্ভোগ বাড়বে।

Saturn retrograde 2024

কর্কট রাশি (Cancer)

কর্কট রাশির জাতকদের ওপর শনির আড়াইয়ের প্রভাব রয়েছে। শনি বক্রী হলে কর্কট রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। এই সময় প্রচুর কষ্ট ভোগ করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। মায়ের স্বাস্থ্যও খারাপ হতে পারে। আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে। কোনও কাজই সহজে সম্পন্ন হবে না। এই সময়ে আর্থিক লোকসান সম্ভব। অর্থ আগমন কমবে।

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতকরাও শনির বক্রী দশায় নানা সমস্যার মধ্য দিয়ে যাবেন। নিজের স্বাস্থ্যের ঠিক মতো যত্ন নিন। নাহলে বিপদে পড়বেন। এই সময় ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন না। আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থাও তেমন ভালো থাকবে না। মানসিক অবসাদে ভুগবেন এই সময়।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভে উপস্থিত থেকেই বক্রী হবে শনি। তাছাড়া, এই রাশিতে আগে থেকেই শনির সাড়েসাতি চলছে। তাই কর্মফলদাতার বক্রী দশায় এই জাতকদের খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবেও ভালো থাকবেন না। চাকরি ও ব্যবসায়ে অসাফল্যের মুখোমুখি হবেন। অর্থ সঞ্চয় করতে পারবেন না। কর্মক্ষেত্রে একের পর এক চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে।

মীন রাশি (Pisces)

শনির বক্রী দশায় মীন রাশির জাতকদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এই সময় আপনার ব্যয় বাড়তে পারে। চাকরি ও ব্যবসায়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় এই সময় লোকসান সম্ভব। ক্যারিয়ারে একাধিক বাধা আসবে। আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোথাও অর্থ লগ্নি না করাই ভালো।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Friday, January 12, 2024, 23:41 [IST]
X
Desktop Bottom Promotion