Shani Vakri 2023: কুম্ভে বক্রী হবে শনি, প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে এই ৫ রাশির জাতকদের!

বর্তমানে কুম্ভ রাশিতে গোচর করছে শনি। ১৭ জুন এই রাশিতেই বক্রী হবে শনি। ৪ নভেম্বর সকাল পর্যন্ত শনির বক্রী দশা চলবে। তার পর পুনরায় মার্গী হবে কর্মফলদাতা।

কর্মফলদাতা ও ন্যায় দণ্ডাধিকারী শনি প্রতিটি ব্যক্তর জীবনকেই প্রভাবিত করে। শনি বক্রী হলে কিছু রাশির লাভ হতে পারে, আবার কারুর জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী, কুম্ভে শনি বক্রী হওয়ায় ৫ রাশির জাতকদের বিশেষ লাভ হবে। এই সময় তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবে। জেনে নিন, কোন কোন রাশি শনির বক্রী চলনে শুভ ফল পেতে চলেছে।

Saturn retrograde 2023

মিথুন রাশি
এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফলও পাবেন। পিতা ও পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এই সময়টি খুব ভাল কাটবে।

সিংহ রাশি
শনি বক্রী চলন সিংহ রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হবে। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা শেষ হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা বেশি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাল ফলাফল পাবেন।

ধনু রাশি
এই সময়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা পাবেন। কঠোর পরিশ্রমের ভাল ফলও পাবেন। শিক্ষার্থীরাও এই সময় শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফল পাবেন।

মকর রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। সম্পত্তি বিক্রি করার জন্য এই সময়টি উপযুক্ত। মকর রাশির জাতকদের পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ির পরিবেশ এই সময় খুব ভালো থাকবে। যে কারণে আপনার মনও খুব খুশি হবে।

মীন রাশি
কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য শনির বক্র গতি বিশেষ ফলদায়ক হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। সামগ্রিকভাবে, মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে উন্নতি হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion