Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Vakri 2023: কুম্ভ রাশিতে বক্রী শনি, ঘোর সংকটে ৫ রাশির জাতক!
জ্যোতিষ মতে, নবগ্রহের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর এবং এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে প্রায় আড়াই বছর। ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী হবে শনি। ৪ নভেম্বর সকাল পর্যন্ত শনির বক্রী দশা চলবে। তার পর পুনরায় মার্গী হবে কর্মফলদাতা।
শনির বক্রী দশায় ৫ রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব দেখা দেবে। স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। ক্যারিয়ারের ক্ষেত্রেও ভাগ্য আপনার সঙ্গ দেবে না। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের উপর বক্রী শনির অশুভ প্রভাব পড়বে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। আপনার কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। বৈবাহিক জীবনে বাদ-বিবাদ চলতে পারে।
বৃষ রাশি
শনির বক্রী চলন বৃষ রাশির জন্যও শুভ হবে না। এই সময় খুব সাবধানে থাকতে হবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময়টা বিনিয়োগের জন্য ভাল নয়।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সাবধানে থাকতে হবে। এই রাশির জাতকদের উপর শনির আড়াইয়ের প্রভাব চলছে। যে কারণে আপনার জীবনে নানা সমস্যা দেখা দেবে। অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। বিতর্ক থেকে দূরে থাকুন।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা এই সময়ে নানা ঝামেলায় পড়বেন। চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের একটু ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নিন।
কুম্ভ রাশি
শনির বক্রী চলনে কুম্ভ রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই সময়ে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হবেন। স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications