Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Vakri 2023: ১৭ জুন থেকে কুম্ভে বক্রী শনি, কেমন প্রভাব পড়বে আপনার জীবনে?
আজ, ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে শনি। শনি ৪ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থাতেই থাকবে। শনির বিপরীতমুখী গতি কেন্দ্রীয় ত্রিকোণ রাজ যোগও তৈরি করবে। কর্মফলদাতা ও ন্যায় দণ্ডাধিকারী শনি প্রতিটি ব্যক্তর জীবনেই প্রভাব ফেলে। শনির বক্রী চলনে কিছু রাশির লাভ হতে পারে, আবার কারুর জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।
শনিদেব প্রায় ৫ মাস বক্রী থাকবেন। এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতকদের উপর অশুভ প্রভাব দেখা দেবে, আবার কিছু রাশির উপর শুভ প্রভাব পড়বে। জেনে নিন, মেষ থেকে মীন সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। তবে ভাল ফলাফল না পাওয়ার কারণে আপনি হতাশ হবেন। স্বাস্থ্য ভাল থাকবে না। অফিসে আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় লাভ হতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে।
বৃষ রাশি
শনি বক্রি হওয়ার কারণে গঠিত হবে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ। এই রাজযোগের প্রভাবে আপনার ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। এই সময়ে আপনাকে নতুন কাজ দেওয়া হতে পারে এবং সেগুলিতে আপনি ভাল পারফর্ম করতে পারবেন।
মিথুন রাশি
এই সময়ে আপনি প্রতিটি ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা খুব ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে।
কর্কট রাশি
এই সময়টি বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। এ সময় কোনও ঝুঁকি নেবেন না। নতুন কোনও কাজ করার কথা না ভাবাই ভাল। স্বাস্থ্যের যত্ন নিন। কোনও রোগে আক্রান্ত হতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরেও কাঙ্খিত ফল না পাওয়ায় হতাশ হবেন। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। তবে শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
সিংহ রাশি
আর্থিক অবস্থা খুব ভাল থাকবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ পাবেন। আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়িক ডিল ফাইনাল হতে পারে। ভবিষ্যতে ভাল ফল পাবেন।
কন্যা রাশি
স্বাস্থ্যের অবনতি হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলুন। এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।
তুলা রাশি
লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সংকটে পড়তে পারেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সময় ভাল অফার পেতে পারেন। একাগ্রতার অভাবে শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজের এবং আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক রাশি
পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে। এই সময়ে নতুন সম্পত্তি না কেনাই ভাল। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।
ধনু রাশি
অফিসের সহকর্মীরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। প্রেম-ভালবাসার সম্পর্কে মধুরতা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হবেন। শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়কালে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ হবে। এই সময়ে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে।
কুম্ভ রাশি
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। কর্মজীবনে এই সময়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আপনি খুব হতাশ হবেন। চাকরি ও ব্যবসায় ভাল ফলাফলের জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে নতুন কোনও কাজ করলে, এতে উপকার পাবেন।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের উপর শনির গ্রহের শুভ প্রভাব দেখা দেবে। আপনার জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। অর্থ ব্যয় বাড়বে। তবে আপনার আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, কারণ টাকা ফেরত পাওয়া কঠিন হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications