Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জুনের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে শনির বক্রি দশা, বিপদে পড়বেন ৫ রাশির জাতকরা!
শনিদেবকে ন্যায় ও কর্মের দেবতা মনে করা হয়। ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফলাফল ও শাস্তি দিয়ে থাকে শনি। জ্যোতিষশাস্ত্র মতে, সমস্ত গ্রহের মধ্যে শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলা হয়। একটি রাশির যাত্রা শেষ করে অপর রাশিতে প্রবেশ করতে প্রায় আড়াই বছর সময় নেয় শনি।

বর্তমানে শনিদেব তাঁর নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করছেন। ৫ জুন এই রাশিতেই বক্রি চলন শুরু করবে শনি, এরপর ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করবে। তারপর ২৫ অক্টোবর মার্গী হয়ে ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতেই ফিরে আসবেন। শনি বক্রি হলে তার প্রভাব সমস্ত রাশির উপর পড়বে। আজকের আর্টিকেল থেকে জেনে নিন, শনি বক্রি হওয়ার কারণে কোন কোন রাশির সমস্যা বাড়তে পারে -

কর্কট রাশি
এই সময়ে জীবনসঙ্গী বা লভ পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। ছোটোখাটো রোগকেও উপেক্ষা করবেন না। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনার শত্রু এবং বিরোধীদের থেকে সাবধানে থাকুন। তাঁরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যাঁরা আগে থেকেই ঝামেলায় আছেন, তাঁদের সমস্যা বাড়তে পারে, তাই শনিদেবের জপ করতে থাকুন।

সিংহ রাশি
এই সময়ে পারিবারিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ের মধ্যে অর্থ লেনদেন করবেন না, অন্যথায় অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিদেবের সঙ্গে যুক্ত জিনিসগুলি দান করুন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সামাজিক জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার কথাবার্তায় রাগের ভাব থাকতে পারে, যে কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না। কর্মক্ষেত্রে আপনার শত্রুদের থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় কোনও আইনি বিষয়ে ফেঁসে যেতে পারেন। টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনার খরচ নিয়ন্ত্রণে রাখুন। এই সময় কোনও নতুন কাজ শুরু করবেন না। শনি মন্দিরে শনিদেবকে তেল নিবেদন করুন।

মকর রাশি
শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। তাঁদের পড়ালেখায় মন বসবে না এবং কোনও না কোনও কারণে পড়াশোনায় সমস্যা হবে। পরিবারে ঝামেলা চলতে পারে। বিনিয়োগ করার আগে অবশ্যই একবার বিশেষজ্ঞদের পরামর্শ নিন, অন্যথায় ক্ষতি হতে পারে। শনি মন্ত্র জপ করা উপকারী হবে।

মীন রাশি
স্বাস্থ্য সমস্যা হতে পারে। পার্টনারশিপে কাজ করছেন যাঁরা, তাঁরা সমস্যায় পড়বেন। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্যের অভাব দেখা দেবে। ব্যবসার উপর শনির দৃষ্টি পড়তে পারে, যে কারণে অর্থের অভাব হবে। এর জন্য শনি চালিসা পাঠ করুন।



Click it and Unblock the Notifications