৫ জুন বক্রি হতে চলেছে শনি, আপনার রাশিতে কেমন প্রভাব পড়বে? জেনে নিন

২৯ এপ্রিল মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনিদেব। এবার ৫ জুন এই রাশিতেই বক্রি হবেন। এরপর ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করবে। তারপর ২৫ অক্টোবর মার্গী হয়ে ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতেই ফিরে আসবেন।

Saturn Retrograde in Aquarius 5 June 2022

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কুম্ভ ও মকর রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশিতে শনির বক্রি চলন শুরু হওয়ার কারণে ১২টি রাশির উপরই প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, শনি বক্রি হওয়ার কারণে কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে-

মেষ রাশি

মেষ রাশি

শনির বক্রি চলন মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। সময়মতো সব কাজ শেষ হবে। সমস্ত বাধা দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি থেকে উপকার হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় আপনি দীর্ঘ যাত্রায় বেরোতে পারেন। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন হতে পারে। আয়ের উৎস বাড়তে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

অর্থ লাভ হতে পারে। আপনার মুলতুবি কাজ সম্পূর্ণ হবে। ঝামেলা মিটে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় খরচ বাড়তে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে এবং পদোন্নতি হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। আগামী কয়েকটা দিন আপনার জন্য খুব কঠিন হতে চলেছে। চাকুরিজীবী ও ব্যবসায়ীরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সকলের মধ্যে ভালোবাসা ও ঐক্য আগের মতোই অটুট থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। শনির বক্রি চলন এই রাশির জন্য শুভ হবে। জমি ক্রয়-বিক্রয়ে ভাল লাভ হতে পারে। সকলের সাপোর্ট পাবেন।

ধনু রাশি

ধনু রাশি

কাজের সমস্ত বাধা দূর হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও নতুন কাজ শুরু করার জন্য এটি উপযুক্ত সময়। জমিজমা সংক্রান্ত বিষয়ে ভাগ্যের সঙ্গ পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

মকর রাশি

মকর রাশি

খুব ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে, নইলে ক্ষতি হতে পারে। এই সময় কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। আয় বৃদ্ধি হবে। পরিবারে মতভেদ দেখা দিতে পারে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের সময়টি মোটামুটি কাটবে।

মীন রাশি

মীন রাশি

এই সময় ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় লোকসান হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 4, 2022, 18:16 [IST]
X
Desktop Bottom Promotion