Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saturn Retrograde May 2021 : ২৩ মে থেকে উল্টো পথে হাঁটবে শনি, দেখে নিন ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে
শনিদেব যখনই রাশি পরিবর্তন করে, তার প্রভাব সমস্ত রাশির উপর পড়ে। ২০২১ সালে ২৩ মে বক্রী হবে শনি। শনির উল্টো গতির সবচেয়ে বেশি প্রভাব পড়বে ধনু, মকর ও কুম্ভ রাশির ওপর। প্রায় পাঁচ মাস বক্রী দশায় থাকবে শনি। ১১ অক্টোবর থেকে শনিদেব মার্গি অর্থাৎ সোজা পথে হাঁটবে।

শনির এই বক্রী চলনের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে। তাহলে জেনে নিন শনির উল্টো গতির কেমন প্রভাব পড়তে পারে।

মেষ রাশি
এই রাশির জাতকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে। নতুন ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।

বৃষ রাশি
অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলাফল মিলবে। হঠাৎ এই সময়ের মধ্যে বিদেশ ভ্রমণ সম্ভব। পরিবারের প্রবীণদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের উপর বিশেষ প্রভাব পড়বে। জীবনে সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। এই সময়ে, আপনাকে আপনার ভাষা ঠিক রাখতে হবে। বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
অবৈধ কাজ থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি কোনও আইনি ঝামেলায় জড়াতে পারেন। পার্টনারদের মধ্যে মতবিরোধের অবসান হবে। অনিদ্রার কারণে স্ট্রেস বাড়তে পারে।

সিংহ রাশি
এই সময়কালে বিনিয়োগের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। শত্রুদের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। বিবাহের ক্ষেত্রে ভাল করে ভেবেচিন্তে আপনার সিদ্ধান্ত নিন। আর্থিক অভাব বোধ করবেন।

কন্যা রাশি
এই সময়কালে, আপনি সন্তানের দিক থেকে কষ্ট পেতে পারেন। আয় কমতে পারে। শিক্ষার্থীদের উচিত গুরুজনদের সম্মান করে চলা।

তুলা রাশি
শনির উল্টো গতির ফলে তুলা রাশির উপরও বিপরীত প্রভাব পড়বে। এই সময়কালে, ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। আর্থিক প্রচেষ্টা বাড়াতে হবে। কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক অশান্তি থাকবে। অকারণ ব্যয়ও বাড়বে।

বৃশ্চিক রাশি
এই সময়ে আপনার অর্থ ব্যয় হবে, যার ফলে জমে থাকা অর্থ কমতে পারে। বাড়ির প্রবীণদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

ধনু রাশি
এই রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। এই সময়ে জীবিকার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।

মকর রাশি
এই রাশির জাতকদের জীবনে চাকরি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। জমে থাকা অর্থ হ্রাস হতে পারে। এই সময়ে যেকোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।

কুম্ভ রাশি
এই সময়ে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই, আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে ফোকাস করতে হবে। এই রাশির জাতকদের কাজে অবনতি হতে পারে। এখন বিদেশ ভ্রমণ করবেন না। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে।

মীন রাশি
এই সময়ে আপনি সমাজে মান-সম্মান পেতে পারেন। আঠকে থাকা অর্থ পেতে পারেন। বিদেশে যদি আপনার কোনও বন্ধু থাকে, তবে তা থেকে সুবিধা পেতে পারেন।



Click it and Unblock the Notifications