Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saturn-Rahu Conjunction: ১৭ অক্টোবর পর্যন্ত শনি-রাহুর সংযোগ, দুর্ভোগ বাড়বে ৫ রাশির, বাড়বে সাংসারিক অশান্তি!
Saturn-Rahu Conjunction 2023: জ্যোতিষ মতে, শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। আর রাহু চলে সর্বদা বক্র গতিতে। শনি এবং রাহুর গতিবিধি পরিবর্তন সমগ্র মানব জীবনকেই প্রভাবিত করে।
বর্তমানে শনি শতভিষা নক্ষত্রে গোচর করছে। শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এখানেই বিরাজ করবে শনি। ফলে রাহু ও শনির সংযোগে কিছু কিছু রাশির জাতকদের সমস্যায় পড়তে হবে। জেনে নিন কোন কোন রাশির উপর শনি-রাহুর সংযোগের খারাপ প্রভাব দেখা যাবে।

কর্কট রাশি
এই সময় কর্কট রাশির জাতকদের সমস্যা বাড়বে। এই সময়ে আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। বেসরকারী চাকুরিজীবীদের খুব সতর্ক থাকা উচিত। ১৭ অক্টোবর পর্যন্ত কোনও ধরনের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কন্যা রাশি
১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় কন্যা রাশির জাতকদের আরও সতর্ক হতে হবে। খরচ বহুগুণ বেড়ে যেতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। কাজে ক্রমাগত ব্যর্থতার কারণে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হতে পারে। এই সময়ে ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যবসায়ীরা এই সময় নতুন কোনও পরিকল্পনায় কাজ করবেন না।
বৃশ্চিক রাশি
শনি-রাহুর সংযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ছোটোখাটো ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকরি ও ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কাজ নিয়ে আপনার সিনিয়রদের সঙ্গে তর্ক হতে পারে। এই সময় আপনার শত্রুর সংখ্যা বাড়তে পারে। খুব সতর্কভাবে গাড়ি চালান।
কুম্ভ রাশি
১৭ অক্টোবর পর্যন্ত সময় ভালো যাবে না। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট নাও পেতে পারেন। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। যে কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে।
মীন রাশি
শতভিষা নক্ষত্রে শনি-রাহুর সংযোগে মীন রাশির জাতকদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন, যার কারণে আপনাকে হাসপাতালে যেতে হবে। চাকুরিজীবীদেরও আজকের দিনটি ভালো যাবে না। খরচ বাড়তে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications