Vish Yoga 2023: বিষ যোগের প্রভাবে দুর্ভোগ বাড়বে ৩ রাশির, বাধা আসবে সব কাজে!

Vish Yoga 2023: জ্যোতিষ অনুযায়ী, চন্দ্র প্রতি আড়াই দিন (কম বেশি) অন্তর রাশি পরিবর্তন করে এবং শনি আড়াই বছরে রাশি পরিবর্তন করে থাকে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। আগামী ৩০ অগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফলে এই রাশিতে শনি ও চন্দ্রের সংযোগে বিষ যোগের নির্মাণ হবে। পয়লা সেপ্টেম্বর সকাল পর্যন্ত এখানেই থাকবে চাঁদ, তারপর মীন রাশিতে গোচর করবে।

বিষ যোগ সাধারণত অশুভ হিসেবেই চিহ্নিত। এই যোগের প্রভাবে মানসিক অবসাদ, হতাশা, দুশ্চিন্তার মতো সমস্যা দেখা দেয়। ৩০ অগস্ট গঠিত হওয়া বিষ যোগের প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার! জেনে নিন, কোন কোন রাশি রয়েছে তালিকায়।

Vish Yoga

বৃষ রাশি (Taurus)

বিষ যোগের প্রভাবে বৃষ রাশির চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিতর্ক হতে পারে। এর ফলে সম্পর্ক নষ্ট হবে। এই সময় এই জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। এর ফলে সমস্ত কাজে বিভ্রান্তি অনুভব করবেন।

কর্কট রাশি (Cancer)

বিষ যোগের প্রভাবে এই জাতকদের জীবনে কোনও বড়সড় সমস্যা দেখা দিতে পারে। এই সময় গাড়ি চালানো বা কোথাও যাত্রার সময় খুব সতর্ক থাকুন। কারণ আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে। এ সময় কর্কট রাশির জাতকরা মানসিক অবসাদে ভুগতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতকদের দুশ্চিন্তা বাড়তে পারে এ সময়। মানসিক ও শারীরিকভাবে ভাল বোধ করবেন না। কাজে বিলম্ব হতে পারে। এ সময়ে যে কাজই করবেন, তাতে বাধা আসবে। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। কলহ চলতে থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, August 22, 2023, 20:08 [IST]
X
Desktop Bottom Promotion