৩০ বছর পর একসঙ্গে বুধ ও শনি! ২০২৪ সালে ধন-সম্পদে ভরে উঠবে ৩ রাশির জীবন

২০২৪ সালে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের গোচর হবে এবং অনেক গ্রহের সংযোগও ঘটবে। যার প্রভাব পড়বে মানব জীবনে। বছরের শুরুতেই কুম্ভ রাশিতে বুদ্ধির গ্রহ বুধ এবং কর্মফলদাতা শনির সংযোগ ঘটতে চলেছে।

জ্যোতিষ গণনা বলছে, প্রায় ৩০ বছর পর বুধ এবং শনির সংযোগ ঘটবে। এর প্রভাবে ৩ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। এই জাতকদের চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। অর্থ লাভও হতে পারে। সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী, জেনে নিন এখানে।

Saturn Mercury Conjunction

মেষ রাশি (Aries)

বুধ এবং শনির সংযোগ মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। এর প্রভাবে ২০২৪ সালে আপনার আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে। এই সময়ে আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। বিনিয়োগ করলে তা থেকে লাভবান হবেন। শেয়ার বাজার, বাজি এবং লটারি থেকে লাভ হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius)

বুধ এবং শনির প্রভাবে ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির জাতকদের। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ২০২৪ সাল ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হবে। ব্যবসায় ভালো লাভ হবে এই সময়। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি (Scorpio)

বুধ এবং শনির সংযোগে বৃশ্চিক রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। গাড়ি ও প্রপার্টি কিনতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি পাবে। এই সময়ে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। মায়ের সাপোর্ট পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion