শনি গ্রহ তার অবস্থান বদলাতে চলেছে আর এই কারণে কোন রাশির উপর কেমন প্রভাব পরবে জেনে নিন ঝটপট!

আর মাত্র ১০ দিন। আগামী ১৮ তারিখ নিজের অবস্থান বদলাতে চলেছে শনি গ্রহ। আর জ্যোতিষ বিশারদদের মতে এই পরিবর্তনের কারণে প্রতিটি রাশির উপরই নানা প্রভাব পরবে।

আর মাত্র ১০ দিন। আগামী ১৮ তারিখ নিজের অবস্থান বদলাতে চলেছে শনি গ্রহ। আর জ্যোতিষ বিশারদদের মতে এই পরিবর্তনের কারণে প্রতিটি রাশির উপরই নানা প্রভাব পরবে। কারও কারও বেজায় ভাল হবে, তো অনেকেরই জীবনে নেমে আসবে দুঃখের ছায়া। কারণ যেমনটা সবারই জানা আছে যে জন্মকুষ্টিতে শনি গ্রহের অবস্থান প্রতিকূল হলে একদিকে যেমন কর্মক্ষেত্রে নানা বাঁধা মাথা চাড়া দিয়ে ওঠে, তেমনি একের পর এক সমস্যায় পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠতেও সময় লাগে না। ফলে সুখ-শান্তি নিমেষে দূরে পালায়। এই কারণেই তো বন্ধু, আগামী কয়েক দিনে কোন কোন রাশির উপর শনি গ্রহের মন্দ প্রভাব পরতে চলেছে, তা যদি আগে থেকে জেনে নিতে পারেন, তাহলে আসন্ন বিপদ থেকে কীভাবে বেঁচে থাকা যেতে পারে সে সম্পর্কে কিছুটা হলেও একটা ধরণা করে নিতে পারবেন। ফলে চরম প্রতিকূল পরিস্থিতির খপ্পরে পরার আশঙ্কা যাবে কমে।

তাহলে আর অপেক্ষা কেন বন্ধু, এক্ষুনি বাকি প্রবন্ধে চোখ রেখে জেনে নিন আগামী ১০ দিনে কোন রাশির উপর শনি গ্রহের প্রভাব কেমন পরতে চলেছে, সে সম্পর্কে...

১. মেষরাশি:

১. মেষরাশি:

১৮ তারিখের পর থেকে যত দিন না শনি গ্রহ পুনরায় নিজের অবস্থান বদলাচ্ছে, ততদিন পর্যন্ত ভাল-মন্দ মিশিয়ে যাবে আপনার সময়। শনি দেবের আশীর্বাদে কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনি অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও আছে। তবে পারিবারিক জীবন খুব একটা ভাল যাবে না, যে কারণে মানসিক অশান্তি এতটাই বেড়ে যাবে যে আপনি ভগবানের উপস্থিতির উপর প্রশ্ন তুলতে শুরু করবেন। তবে চিন্তার কোনও কারণ নেই, শনির প্রভাব একবার কেটে যেতে শুরু করলে আপনার জীবন পুনরায় ট্র্যাকে চলে আসবে।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

শনি গ্রহের প্রভাবে আপনাদের এমন অর্থনৈতিক উন্নতি ঘটবে যে ধার-দেনা সব মিটে যাবে। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ সমস্যাও মিঠে যেতে দেখবেন সময় লাগবে না। কিন্তু এই সময় শরীরের দিকে নজর দেওয়ার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্কের যাতে অবনতি না ঘটে, সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে শনি গ্রহের কুপ্রভাব পরার কারণে বৃষরাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই তো ১৮ তারিকের পর থেকে অফিস সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিগুণ সাবধনতা অবলম্বন করতে ভুলবেন না যেন!

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের জন্ম কুষ্টির প্রথম ঘরে অবস্থান করতে চলেছে শনি গ্রহ, যার প্রভাবে আপনাদের শরীরের উপর মারাত্মক খারাপ প্রভাব পরতে পারে। তাই সময় থাকতে থাকতে সাবধান না হলে কিন্তু নানাবিধ রোগের মারে জীবন দুর্বিষহ হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না। তবে এই সময় সবই যে খারাপ হবে, এমন নয়। শনি দেবের আশীর্বাদে বৈবাহিক জীবন শান্তিতেই কাটবে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

বিশেষজ্ঞদের মতে শনি দেবের অবস্থানগত পরিবর্তনের কারণে আগামী কয়েক সপ্তাহ আপনাদের বেজায় ভালই যেতে চলেছে। এই সময় যেমন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, তেমনি শনি দেবের কৃপায় আপনার প্রতিপক্ষদেরও নিকেশ ঘটবে। ফলে কর্মজীবন শান্তিতেই কাটবে। তবে শরীরের দিকে খেয়াল করার প্রয়োজন রয়েছে! কারণ এই সময় নানাবিধ রোগের মারে আপনাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পরারও। তাই সাবধান বন্ধু সাবধান!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

আগামী কয়েক সপ্তাহে কর্মজীবনে নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে ঠিকই। কিন্তু বর্তমান চাকরিটা ছাড়ার আগে সব দিক বিবেচনা করা নেবেন। শুধু তাই নয়, এই সময় কর্মজীবন হোক কী পারিবারিক জীবন, যে কোনও ক্ষেত্রেই সিদ্ধান্ত নেবেন নিজের বিচার-বুদ্ধির উপর ভরসা রেখে। ভুলেও কারও দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না যেন! কারণ এমনটা না করলে কিন্তু নানাবিধ সমস্য়া মাথা চাড়া দিয়ে ওয়ার আশঙ্কা বেড়ে যাবে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

১৮ তারিখের পর থেকে আপনার এবং আপনার মায়ের স্বাস্থ্যের উপর শনি দেবের খুব একটা ভাল প্রভাব পরবে না। তাই আগামী কয়েক সপ্তাহ এই দিকটা একটু নজরে রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে অফিসে যারা আপনার ক্ষতি করতে চায়, তাদরেও দেখবেন নিকেশ ঘটতে সময় লাগবে না। সেই সঙ্গে ছোট-বড় নানা সমস্যা মিটে যাওয়ার কারণে হারিয়ে যাওয়া মানসিক শান্তিও ফিরে আসবে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

শনি দেবের আশীর্বাদে আগামী কয়েক সপ্তাহ আপনাদের বেজায় ভালই কাটবে। এই সময় কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনি পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। শুধু তাই নয়, শনি গ্রহের অবস্থানগত পরিবর্তনের কারণে গুড লাকও আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। ফলে জীবনের প্রতিটি দিন আনন্দে ভরে উঠতে দেখবেন সময় লাগবে না।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

এই সময় এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আগামী কয়েক দিন আপনাকে হয়তো পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। তবে এমনটা হওয়া ছাড়া বাকি সব ক্ষেত্রেই উন্নতির যোগ রয়েছে। যেমন ধরুন এই সময় চরম অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রেও সফলতা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। তাই সব মিলিয়ে আগামী কয়েক দিন আপনার যে বেজায় ভালই যেতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

আগামী কয়েক মাসে কর্মক্ষেত্রে যদি উন্নতি লাভ করতে চান, তাহলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ রতে হবে, তাহলেই দেখবেন সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। শুধু তাই নয়, শনি গ্রহের প্রভাবে আপনার জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা সব সমস্যা দেখবেন একে একে কেটে যাবে। ফলে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে আসবে। তবে এই সময় শরীরের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

১০. মকররাশি:

১০. মকররাশি:

শনি গ্রহের প্রভাবে এই সময় গুড লাক আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। ফলে কর্মজীবন থেকে পরিবারিক জীবন, সব ক্ষেত্রেই সুখের সন্ধান মিলবে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতির যোগও রয়েছে। তবে এই সময় আপনার প্রতিপক্ষরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সাবধান বন্ধু!

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

শনির অবস্থান গত পরিবর্তনের কারণে আপনার মনের মণিকোঠায় যত্নে সাজিয়ে রাখা সব স্বপ্ন দেখবেন একের পর পূরণ হতে শুরু করেছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রেও উন্নতি ঘটবে চোখে পরার মতো।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

আগামী কয়েক মাসে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার কারণে কর্মজীবনে সাফলতার স্বাদ পেতে একটু সময় লাগবে। তাই বলে ধৈর্য হারালে কিন্তু ভুল করবেন। তাছাড়া এই সময় আপনার জীবনসঙ্গী প্রতি মুহূর্তে আপনার সঙ্গে থাকবে। তাই খারাপ সময় কখন যে কেটে যাবে, তা দেখবেন আপনি বুঝেও উঠতে পারবেন না!

Story first published: Saturday, September 8, 2018, 12:10 [IST]
X
Desktop Bottom Promotion