Shani Margi 2022 : ২৩ অক্টোবর মার্গী হবেন শনিদেব, নেতিবাচক প্রভাব পড়বে ৫ রাশির উপর!

২৩ অক্টোবর, ধনতেরসের দিন বক্রি দশা থেকে সোজা পথে ফিরতে চলেছেন শনি। মকর রাশিতেই শনি মার্গী হবেন।

Saturn Direct In Capricorn 23 October 2022

শনির মার্গী চালে বহু রাশিতে সুপ্রভাব পড়তে শুরু করবে। আবার, বৃষ-সহ বহু রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা দেখা দেবে। দেখে নিন, কোন কোন রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে -

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়বেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ নাও পেতে পারেন। আপনার কাজে বাধা আসতে পারে। এই সময়ে আপনার খরচ বেশি হবে এবং লাভ কম হবে। ঘরোয়া এবং আর্থিক সমস্যার কারণে আপনি বেশ চিন্তিত থাকবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আপনার আয় কম এবং ব্যয় বেশি হবে। বিবাহিত জীবনের পরিস্থিতিও ভাল থাকবে না। আর্থিক ক্ষতিও হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে আপনার কাছের মানুষদের সঙ্গে ঝামেলা হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। আপনার খরচ নিয়ন্ত্রণ করুন।

মকর রাশি

মকর রাশি

এই সময় আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় একের পর এক সমস্যা দেখা দেবে। খরচও বাড়তে পারে। আপনার ছোটো ভাই-বোনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনার অর্থ ব্যয় বেশি হবে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। তাই স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। এই ভ্রমণে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion