Shani Margi 2022 : মকরে মার্গী হবে শনি, এই রাশির জাতক-জাতিকাদের থাকতে হবে খুব সতর্ক!

রবিবার, ২৩ অক্টোবর ভোরে শনিদেব মকর রাশিতে মার্গী হতে চলেছেন। ধনতেরাসের দিনই শুরু হবে শনির মার্গী চলন। মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। শাস্ত্র অনুসারে, শনি হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে শনি শুভ ফল দিয়ে থাকেন এবং খারাপ কাজ করলে শনির রোষে জীবন ছারখার হয়ে যায়।

Saturn Direct In Capricorn 23 October 2022

শনির মার্গী চলনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। আবার কিছু জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তাহলে জেনে নিন, কাদের জীবনে ভাল সময় আসতে চলেছে, আর কারা বিপদে পড়বেন -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারের ক্ষেত্রে ভাল ফল পাবেন। পুরানো থেমে যাওয়া পরিকল্পনায় আবার কাজ শুরু হবে। ক্যারিয়ারে স্থিতিশীলতা আসবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের লাভ হবে। ঘরোয়া ব্যাপারে কোনও বাধা আসতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন না এবং আপনার কাজ আটকে থাকবে। আপনার কাজে বাধা আসতে পারে। এই সময়ে খরচ বেশি হবে, অন্যদিকে লাভ কম হবে। ঘরোয়া এবং আর্থিক সমস্যার কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

পিতার স্বাস্থ্যের যত্ন নিন। অলসতা ত্যাগ করুন এবং প্রতিদিন মর্ণিং ওয়াকে যান। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যা আসতে চলেছে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনার আয় কম এবং ব্যয় বেশি হবে। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। এই সময়ে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

কোর্ট-কাছারির মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রেও ভাল ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। আত্মীয়দের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। ভেবেচিন্তে খরচ করুন।

তুলা রাশি

তুলা রাশি

পৈতৃক সম্পত্তি থেকে আপনার লাভ হবে। এই সময়ের মধ্যে আপনি প্রপার্টি বা গাড়ি কিনতে পারেন। এই সময় মায়ের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। লভ লাইফেও সমস্যা দেখা দেবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ক্যারিয়ারে উন্নতি হবে। আপনার আয়ও বৃদ্ধি পেতে পারে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে এবং পরিবারে সুখ, শান্তি থাকবে। এই সময়ে তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন এবং ভ্রমণে যাওয়া এড়িয়ে চলুন।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় কাউকে মিথ্যা কথা বলবেন না।

মকর রাশি

মকর রাশি

এই সময়ে আপনি মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। ব্যবসায় একের পর এক সমস্যা দেখা দেবে। আপনার খরচও বাড়তে পারে। এই সময়ে আপনার বিভ্রান্তি বাড়বে। ছোটো ভাই-বোনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আপনার অর্থ ব্যয় বেশি হবে। স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন, তবে এই ভ্রমণে প্রচুর অর্থ ব্যয় হবে।

মীন রাশি

মীন রাশি

আপনি আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীদের এই সময়টি বেশ ভাল কাটবে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ভাল ফলাফল পাবেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, October 22, 2022, 11:59 [IST]
X
Desktop Bottom Promotion