Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৮ জানুয়ারি শনি অস্ত যাবে মকর রাশিতে, এই ৫ রাশির জীবনে সমস্যা বাড়বে
১৯ জানুয়ারি শনি অস্ত যেতে চলেছে মকর রাশিতে। শনির এই অস্ত যাওয়া কিছু রাশির ক্ষেত্রে অনুকূল হবে, কারও ক্ষেত্রে অসুবিধা বাড়বে।

আসুন জেনে নেওয়া যাক, শনির অস্ত যাওয়ার কারণে কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়বেন।

মেষ রাশি
শনি গ্রহ অস্ত যাওয়ার কারণে এই জাতকরা কেরিয়ারে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে এমন কাজ করা থেকে বিরত থাকুন। আপনি যদি ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সর্বপ্রথমে এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন, তারপরেই সিদ্ধান্ত নিন। এই রাশির কিছু জাতকের জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। শনি অস্ত যাওয়ার সময় শিব চালিসা পাঠ করলে ভালো ফলাফল পেতে পারেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে। এই সময়ে আপনার জীবনসঙ্গীকে সন্দেহ করা এড়িয়ে চলুন, যদি আপনার মনে কোনও ভুল ধারণা থাকে, তবে নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে তা পরিষ্কার করার চেষ্টা করুন। পার্টনারশিপে ব্যবসা করছেন এমন জাতকদেরও এই সময় সতর্ক থাকতে হবে। এই সময়ে খরচও বাড়তে পারে। শনি অস্ত যাওয়ার সময় শিবলিঙ্গে জল নিবেদন করলে আপনার জীবনের অনেক সমস্যা দূর হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির শিক্ষার্থীরা এই সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। পড়াশোনায় মনোযোগ হ্রাস পেতে পারে, তাই যোগা বা ধ্যান করা আপনার জন্য উপকারি হবে। এই রাশির জাতক-জাতিকাদের লভ লাইফের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। প্রেমিকের সঙ্গে খুব সাবধানে কথা বলুন এবং তাকে ঠকাবেন না। সন্তানকে নিয়েও এই রাশির জাতকদের মনে কিছু উদ্বেগ থাকতে পারে।

মকর রাশি
এই রাশির জাতকরা মানসিক সমস্যায় পড়তে পারে। এই সময়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হতে পারে। শনি অস্ত যাওয়ার সময় মকর রাশির জাতক-জাতিকাদের বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই সময়ে কর্মক্ষেত্রের রাজনীতি থেকে দূরে থাকা উচিত, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে, বাবা-মায়ের সঙ্গে কথা বলে আপনি অনেক সমস্যার সমাধান পেতে পারেন। শনি অস্ত যাওয়ার সময় ভোলেনাথের পূজা করা শুভ হবে।

কুম্ভ রাশি
এই সময় আপনার খরচ বাড়তে পারে। তবে অনেক ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করা ভালো। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি করছেন, তাহলে এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর আপনার কাজের ওপর থাকবে, তাই সব কাজ খুব সাবধানে করুন। পিতা-মাতার সঙ্গে খুব সাবধানে কথা বলুন। শনি অস্ত যাওয়ার খারাপ প্রভাব থেকে বাঁচতে আপনার হনুমান চালিসা পাঠ করা উচিত।



Click it and Unblock the Notifications