Shani Asta 2023: কুম্ভ রাশিতে শনি অস্ত, কোন রাশির উপর কী প্রভাব? জেনে নিন

আগামী ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবেন শনি। এর ফলে কয়েকটি রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। অর্থ হানি হতে পারে ওই রাশির জাতকদের। জীবনে পড়বে কু-প্রভাব। আবার কিছু রাশির জাতকদের উপর অত্যন্ত শুভ প্রভাব পড়বে। তারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন।

Saturn Combust In Aquarius on 31 January 2023, Effects On 12 Zodiac Signs

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি অস্ত যাওয়ার কারণে কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, আর কাদের দারুণ লাভ হবে, তা দেখে নিন-

মেষ রাশি

মেষ রাশি

শনি অস্ত যাওয়ায় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব পড়তে পারে। কারও কাছ থেকে পেন্ডিং পেমেন্ট নেওয়ার থাকলে, তা পেতে বিলম্ব হতে পারে। ক্যারিয়ারে ভালো সুযোগ নাও পেতে পারেন। বর্তমান কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

পেশাগত জীবনে খারাপ প্রভাব পড়বে। যারা সরকারি চাকরি করছেন, তাদের এই সময়ে আরও সতর্ক থাকতে হবে, কারণ বস বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন।

মিথুন রাশি

মিথুন রাশি

যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। এই সময় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। যারা উচ্চ শিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন, তাদের আরও একটু অপেক্ষা করতে হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের এই সময়টি ভালো কাটবে না। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। হঠাৎ আর্থিক লাভ বা লোকসানের সম্ভাবনা আছে। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

প্রেমের সম্পর্কে বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিরা এই সময় সমস্যায় পড়বেন। এই সময় যে কোনও নতুন সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। কোর্ট-কাছারির মামলায় আপনি পরাজিত হতে পারেন। চাকুরিজীবীরা পদোন্নতির আশায় থাকবেন, কিন্তু সাফল্য পাবেন না।

তুলা রাশি

তুলা রাশি

সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সময়মতো লোনের কিস্তি জমা দিন এবং এই সময় কারও কাছ থেকে টাকা ধার করবেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এই সময় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। সম্পত্তি কেনার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আপনি প্রতারণার শিকার হতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকরা কাজ সংক্রান্ত যাত্রার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যে উদ্দেশ্যে যাত্রা করবেন তা সফল নাও হতে পারে। মানসিক শান্তির জন্য কিছু জাতক তীর্থযাত্রা করতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না।

মকর রাশি

মকর রাশি

পারিবারিক ব্যবসায় ক্ষতি হতে পারে। পারিবারিক কলহ বাড়তে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলুন। ক্ষতি হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মীন রাশি

মীন রাশি

আর্থিক ক্ষতি হতে পারে। ঋণ বাড়তে পারে। বেতন বৃদ্ধি না হওয়ার কারণে মন খারাপ থাকবে। এই সময় মীন রাশির জাতকরা অনেক সমস্যার মধ্য দিয়ে যাবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস বাড়বে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, January 27, 2023, 12:44 [IST]
X
Desktop Bottom Promotion