এই ৭ রাশির ভাগ্য খুলবে কাল, শনিদেবের কৃপায় সাফল্য লাভ হবে!

আগামীকাল ৬ জানুয়ারি চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুসারে কাল পৌষ মাসের কৃষ্ণ পক্ষের দশমী তিথি। এই দিনে শশ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, ধৃতিমান যোগ এবং স্বাতী নক্ষত্র থাকবে।

হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনিদেবের প্রিয় দিন। এই দিন ভক্তিভরে বড়ঠাকুরের আরাধনা করলে শুভ ফল প্রাপ্ত হয়। জ্যোতিষ গণনা অনুসারে, সাত রাশির জাতকরা বছরের প্রথম শনিবার ক্যারিয়ারে ও ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন। এই রাশির জাতকরা এ দিন যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন।

Zodiac Signs

মেষ রাশি

মেষ রাশির জাতকদের দিনটা খুব ভালো কাটবে। ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের কোনও ডিল ফাইনাল হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও আপনার সমস্ত কাজ সুচারুভাবে চলবে। আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। লভ লাইফ ভালো কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো অফার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের দিনটা খুব ভালো কাটবে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে তা থেকে ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ হবে। আপনার কোনও সরকারি কাজ যদি আটকে থাকে, তাহলে শনিদেবের কৃপায় সেই কাজে সাফল্য পাবেন। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনারা একসঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পিতা-মাতার ভালোবাসা ও স্নেহ পাবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের দিনটা খুব ভালো কাটবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের সহযোগিতা পাবেন। তাঁরা আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে দাঁড়াবে। যদি কোনও আইনি ঝামেলায় আটকে থাকেন, তবে আগামীকাল তা থেকে মুক্তি পাবেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা প্রতিটি কাজে সফল হবেন। মনের ইচ্ছা পূরণ হবে। কর্মক্ষেত্রে যদি কোনও সমস্যার সম্মুখীন হন, তবে শনিদেবের কৃপায় সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির কিছু জাতক চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন। যাঁরা নিজস্ব ব্যবসা চালাচ্ছেন, তাঁরা তাঁদের পরিকল্পনা মাফিক কাজ করবেন। এই সময় বিনিয়োগ করলে ভবিষ্যতে তা থেকে ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। সকলে আপনাকে সাপোর্ট করবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion