৩০ ডিসেম্বর থাকছে শুক্র-শনির কেন্দ্র যোগ, শনিদেবের আশীর্বাদে ভাগ্য খুলবে ৫ রাশির!

আগামীকাল ৩০ ডিসেম্বর হল বছরের শেষ শনিবার। এই দিনে চাঁদ কর্কটের পর সিংহ রাশিতে গোচর করবে। এ দিন অনেকগুলি শুভ যোগ গঠিত হবে। শনি ও শুক্র পরস্পরের কেন্দ্র স্থানে অবস্থান করায় গঠিত হবে শুক্র শনি কেন্দ্র যোগ। এছাড়াও, লক্ষ্মী নারায়ণ যোগ, প্রীতি যোগ ও অশ্লেষা নক্ষত্র থাকছে কাল।

হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনিদেবের প্রিয় দিন। এই দিন ভক্তিভরে বড়ঠাকুরের আরাধনা করলে শুভ ফল প্রাপ্ত হয়। জেনে নিন বড় ঠাকুরের আশীর্বাদে সৌভাগ্য লাভ করতে চলেছেন কোন কোন রাশির জাতকরা।

Saturday Lucky Zodiac Signs

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। চাকুরিজীবীরা ক্যারিয়ারে উন্নতির ভালো সুযোগ পাবেন। অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। আগামীকাল আপনি যে কাজই করুন না কেন, জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। যাঁরা পারিবারিক ব্যবসা চালাচ্ছেন, তাঁরা তাঁদের ভাইদের পরামর্শে ভালো লাভ পাবেন। পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন, তবে শনিদেবের কৃপায় তিনি সুস্থ হবেন।

সিংহ রাশি

৩০ ডিসেম্বর সিংহ রাশির জাতকদের কপাল খুলে যাবে। আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত জাতকদের ভালো লাভ হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। লভ লাইফ ভালো কাটবে। নববর্ষে বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা ভালো ফলাফল পাবেন। আপনার আত্মবিশ্বাসের বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে এবং আপনি তাদের পরাস্ত করতে সক্ষম হবেন। শিক্ষার্থীরা প্রতিটি পদক্ষেপে অভিভাবক ও শিক্ষকের সহযোগিতা পাবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে। নববর্ষে বন্ধুবান্ধদের সঙ্গে বাইরে যেতে পারেন। এর জন্য আপনি প্রস্তুতি নেবেন।

মকর রাশি

লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে মকর রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে।

মীন রাশি

মীন রাশির জাতকরা সুফল পাবেন এ দিন। ব্যবসায়ীদের হাতে নতুন অর্ডার আসতে পারে, যার ফলে তাঁদের আর্থিক উন্নতি হবে। অফিসে সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার ভালো পারফরম্যান্সের কারণে সকলে আপনার প্রশংসা করবে। জীবনসঙ্গীর সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion