Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৩ ডিসেম্বর শনিদেবের কৃপাদৃষ্টি পড়বে ৫ রাশির উপর, সাফল্য লাভ হবে প্রতিটি ক্ষেত্রে!
Saturday Lucky Zodiac Signs: আগামীকাল ২৩ ডিসেম্বর চাঁদ প্রথমে মেষ রাশি ও পরে বৃষ রাশিতে অবস্থান করবে। এই দিনে বেশ কয়েকটি শুভ যোগ থাকবে। এই শুভ যোগগুলি হল শিব যোগ, সিদ্ধ যোগ এবং ত্রিপুষ্কর যোগ। এর পাশাপাশি আগামীকাল সারাদিন থাকবে ভরণী নক্ষত্র।
হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনিদেবের প্রিয় দিন। এই দিন ভক্তিভরে বড়ঠাকুরের আরাধনা করলে শুভ ফল প্রাপ্ত হয়। কাল শনিবারে কর্মফলের দেবতা শনির কৃপা বজায় থাকবে ৫ রাশির উপর।

বৃষ রাশি
আগামীকাল শিব যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের দিনটা খুব ভাল যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনাগুলিও শুরু হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায় লাভ হবে। আপনি আপনার বুদ্ধি দিয়ে অনেক বিষয় সহজেই সমাধান করবেন।
তুলা রাশি
দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস পাবেন। শনিদেবের কৃপায় আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান ঘটবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি ঋণ পরিশোধে সফল হবেন।
বৃশ্চিক রাশি
ত্রিপুষ্কর যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ওপর। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পরিবারের ছোটো বাচ্চারা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে, যা আপনি পূরণ করবেন। বাচ্চাদের সঙ্গে ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
শনিদেবের কৃপায় ধনু রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। ব্যবসায় লাভ হবে। নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা সাফল্য লাভ করতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসায় আসা সমস্ত বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে চাকুরিজীবীদের সম্মান বাড়বে। আপনি নিজের পরিচয় তৈরি করতে সফল হবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। খরচ কমবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। ঋণ পরিশোধ করতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications