ধনু সংক্রান্তিতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ, দুর্দান্ত লাভ হবে ৫ রাশির!

আগামীকাল ১৬ ডিসেম্বর চাঁদ অবস্থান করবে মকর রাশিতে। তার সঙ্গে কাল হল অগ্রহায়ণ মাসের সংক্রান্তি। এ দিন বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। এছাড়া কাল থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, হর্ষণ যোগ ও শ্রাবণ নক্ষত্র।

শনিবার এই শুভ যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের। দেখে নিন, বছরের শেষ সংক্রান্তিতে কোন কোন রাশির জাতকরা লাভবান হতে চলেছেন।

Zodiac Signs

বৃষ রাশি

আগামীকাল রবি যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশিতে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ঋণ পরিশোধ করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার উপর ঋণের চাপ কম থাকবে। পরিবারের সদস্যদের পরামর্শ আপনার কাজে লাগবে। পিতা-মাতার সঙ্গে তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের গোটা দিনটা খুব ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে, যে কারণে আপনি সারাদিন খুব খুশি থাকবেন। আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। সন্ধ্যায় কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। যেখানে আপনার কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে সুফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। উচ্চ বেতনের চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে এবং ব্যবসায় আর্থিক উন্নতি হতে পারে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার পরিবারে বিবাহ যোগ্য কেউ যদি থাকে, তাহলে আগামীকাল তাঁর জন্য প্রস্তাব আসতে পারে। যা পরিবারের সদস্যদের অনুমোদন পাবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সন্তানের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে পারেন। যার সুফল ভবিষ্যতে দেখা যাবে।

মকর রাশি

আগামীকাল পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। চাকুরিজীবীদের সামনে ভালো অফার আসতে পারে। তবে আপাতত আপনি যেখানে কাজ করছেন সেখানেই থাকা আপনার পক্ষে ভালো হবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

​মীন রাশি

শনিবার ভাগ্য খুলে যাবে মীন রাশির জাতকদের। বিশেষ কারুর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। এই বন্ধুত্ব আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। ভাই ও বোনের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion