১৩ জানুয়ারি থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, শনিদেবের দয়ায় ভাগ্য খুলবে ৫ রাশির!

১৩ জানুয়ারি, শনিবার চাঁদ প্রথমে মকর ও তার পরে কুম্ভ রাশিতে গোচর করবে। আজ পৌষ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। এ দিনে সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, বুধাদিত্য যোগ এবং শ্রবণ নক্ষত্র থাকবে।

শাস্ত্র অনুসারে, শনিবার হল শনিদেবের দিন। আজ এতগুলো শুভ যোগ ও বড়ঠাকুরের আশীর্বাদে ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের। আর্থিকভাবে লাভবান হবেন এই পাঁচ রাশির জাতকরা। এঁদের জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

Saturday Lucky Zodiac Signs

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের শনিবার দিনটা খুব ভালো কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। সামাজিক ও ধর্মীয় কাজ করলে আপনার জনপ্রিয়তা ও সম্মান বৃদ্ধি পাবে। ভাইদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাঁদের সাহায্যে আপনার অনেক ঘরোয়া কাজ সম্পন্ন হবে।

কন্যা রাশি

ব্যবসায়ীদের দিনটি ভাল যাবে। ব্যবসায় লাভ হবে। নতুন ডিল ফাইনাল হবে, যা থেকে ভাল লাভ হবে। যাঁরা সবেমাত্র ক্যারিয়ার শুরু করছেন, তাঁরা এ দিন ভালো অফার পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা সাফল্য পাবেন। অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। বিদেশ ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন।

মকর রাশি

মকর রাশির জাতকদের শনিবার দিনটা ভালো যাবে। গাড়ি বা অন্য কোনও বিলাসবহুল জিনিস ক্রয় করতে পারেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তাঁরা ভালো ফল পাবেন। আপনি আপনার বাড়ি সাজানোর জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ করে থাকলে তা থেকে ভাল লাভ হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion