Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips for Saraswati Puja: বাস্তুর নিয়ম মেনে করুন সরস্বতী পুজো, জীবনে সাফল্য আসবেই!
Vastu Tips for Saraswati Puja in Bengali: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিন থেকেই শীত ঋতুর অবসান আর বসন্তের শুভ আগমন বার্তা ধ্বনিত হয়। যে কারণে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। অনেকে আবার শ্রী পঞ্চমীও বলেন। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ দিন বাগদেবীর আরাধনায় সেজে ওঠে। সরস্বতী পুজো মানেই, সকাল সকাল স্নান সেরে সেজেগুজে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধুম। পঞ্জিকা অনুযায়ী, ২০২৩ সালে সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার।

সরস্বতীর কৃপা পাওয়ার আশায় আমরা সারা বছরই অধীর আগ্রহে বসে থাকি। বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী পূজনীয়। তাঁর আশীর্বাদে বিদ্যা, বুদ্ধি বাড়ে, পাশাপাশি ক্যারিয়ারেও উন্নতি হয়। বাস্তুশাস্ত্র মতে, বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা ঘিরে কিছু বাস্তু বিধি মেনে চললে ভাগ্যদেবতাও প্রসন্ন হন। দেখে নিন, জীবনে সাফল্য পেতে সরস্বতী পুজোর দিন বাস্তুর কোন কোন নিয়ম মানবেন-

উত্তর দিকে প্রতিমা স্থাপন করুন
বাড়িতে সরস্বতী পুজো করলে, মা সরস্বতীর মূর্তি বা ছবি উত্তর দিক করে রাখুন। এতে শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য আসবে এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হবে।
বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও কারণে বাড়ির উত্তর দিকে জায়গা না থাকে, তাহলে উত্তর-পূর্ব দিকেও সরস্বতী প্রতিমা স্থাপন করা যেতে পারে।

ভাঙা প্রতিমা আনবেন না
ভাঙা সরস্বতী প্রতিমা বাড়িতে আনবেন না। এ ছাড়া, মায়ের মূর্তি বাড়িতে আনা বা স্থাপনের সময় খেয়াল রাখবেন প্রতিমা যেন কোথাও ভেঙে বা ফেটে না যায়। পূজার স্থানে মায়ের দু'টি মূর্তি একসঙ্গে স্থাপন করাও অশুভ।

এই ধরনের প্রতিমা স্থাপন করা শুভ
বাস্তু মতে, মা সরস্বতীর মূর্তি কখনই দাঁড়ানো ভঙ্গিতে থাকা উচিত নয়। এই ধরনের প্রতিমা স্থাপন করা অশুভ বলে মনে করা হয়। পদ্মফুলের উপর বসে আছেন মা সরস্বতী, এমন মূর্তি বা ছবি ঘরে আনা খুব শুভ।

ময়ূরের পালক রাখুন
সরস্বতী প্রতিমার কাছে রাখুন ময়ূরের পালক। এতেই ফিরবে ভাগ্য এবং সংসারে সুখ, শান্তির পাশাপাশি বিদ্যা-বুদ্ধিরও উন্নতি হবে। দেবী মূর্তি প্রতিষ্ঠার সময়ই রাখতে হবে ময়ূরের পালক।

ময়ূরপঙ্খ গাছ লাগান
বাস্তু অনুযায়ী, বসন্ত পঞ্চমী তিথিতে ময়ূরপঙ্খ গাছ লাগানোও খুব শুভ। এর ফলে সর্বদা মা সরস্বতীর আশীর্বাদ বজায় থাকে। সরস্বতী পুজোর দিনে বাড়ির উত্তর দিকে এই গাছ লাগান। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ শক্তির সঞ্চার হবে। সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আর্থিক উন্নতি হবে। এই গাছের পাতা বইয়ে রাখলে সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। জ্ঞান ও বুদ্ধির জোরে ব্যক্তির সমস্ত কাজ সম্পন্ন হয়। তবে, দক্ষিণ দিকে ভুলেও এই গাছ লাগাবেন না। আর, গাছ যাতে শুকিয়ে না যায় সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications