সরস্বতী পুজো ২০২১ : দেখে নিন এই বছরের সরস্বতী পুজোর দিন-ক্ষণ ও শুভ সময়

সরস্বতী পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বাঙালির উৎসবের ক্যালেন্ডারে এটিই প্রথম উৎসব। মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটি আবার বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। তবে যুবক-যুবতীদের কাছে এই দিনটা একটু অন্যরকম। যতই ভ্যালেন্টাইনস ডে থাকুক না কেন, সরস্বতী পুজোর দিনে লেক, ময়দান, পার্ক, সিনেমা হল, শহরের আনাচ-কানাচ ভরে থাকে এমনই টুকরো টুকরো দৃশ্যপটে। কারণ প্রেম করার জন্য এই দিনটাই তাদের কাছে সেরা। তাই তো সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বলা হয়!

Saraswati Puja 2021 : Date, Shubh Muhurat And Significance

দেবী সরস্বতীকে আমরা বিদ্যার দেবী হিসেবে পূজা করে থাকি। তাই, ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে। এই দিন স্কুল, কলেজের পাশাপাশি অনেকে বাড়িতেও পুজোর আয়োজন করে। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। পঞ্জিকা অনুযায়ী, ২০২১ সালের সরস্বতী পুজো পড়েছে ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তাহলে জেনে নিন এছরের সরস্বতী পুজোর দিন ও শুভ সময়।

সরস্বতী পুজোয় বিশেষ যোগ

সরস্বতী পুজোয় বিশেষ যোগ

এই বছর, ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পড়েছে। এই দিন রেবতী নক্ষত্র এবং চন্দ্র মীন রাশিতে উপস্থিত থাকবে। বসন্ত পঞ্চমীর দিন শুভ যোগ হবে। তাই এই দিনটিতে দেবী সরস্বতীর আরাধনা করলে বিশেষ আশীর্বাদ মিলবে।

২০২১ সালের সরস্বতী পুজোর শুভ সময়

২০২১ সালের সরস্বতী পুজোর শুভ সময়

পঞ্জিকা মতে, পঞ্চমী তিথি ১৬ ফেব্রুয়ারি ভোর ০৩টা ৩৬ মিনিটে শুরু হবে। পঞ্চমী তিথি শেষ হবে ১৭ ফেব্রুয়ারি সকাল ০৫টা ৪৬ মিনিটে।

সরস্বতী পূজার তাৎপর্য

সরস্বতী পূজার তাৎপর্য

হিন্দু ধর্মমতে বিদ্যা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী। তাই এই বিশেষ দিনে সকল ছাত্র-ছাত্রীরা দেবীর পুণ্য দৃষ্টি লাভের জন্য দেবীর পুজো করে থাকে। কথিত আছে, এদিনই মূর্খ কালিদাস দেবীর আরাধনা করে তাঁর দর্শন পেয়েছিলেন এবং দেবীর বরলাভেই হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস।

তবে শাস্ত্রীয় মতে, সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদ অনুসারে, সরস্বতী হলেন প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। কারণ, সরস্বতী শব্দের দুই অর্থ - একটি ত্রিলোক্য ব্যাপিনী সূর্যাগ্নি, অন্যটি নদী। আর সরস শব্দের অর্থ হল জল। আবার সরস্বতী শব্দটির বুৎপত্তিগত অর্থে সরস+বতু আর স্ত্রী লিঙ্গে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী।

তিনি বিদ্যাদেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি প্রভৃতি নামে অভিহিতা। ছাত্র-ছাত্রীদের এক মাত্র আশাভরসা তিনিই। অনেকের বিশ্বাস, তিনি তুষ্ট থাকলেই ছাত্র-ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করবে।

X
Desktop Bottom Promotion