Saphala Ekadashi 2024: সফলা একাদশীর ব্রত পালনেই সাফল্য লাভ হবে প্রতিটি ক্ষেত্রে! জানুন তিথি ও শুভক্ষণ

Saphala Ekadashi 2024 Date and Time in Bengali: হিন্দু পঞ্জিকা অনুসারে, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সফলা একাদশী। শুভ কার্য সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালিত হয়। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এই ব্রত পালনে।

যাঁরা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না, তাঁদের সফলা একাদশী পালন করার পরামর্শ দেওয়া হয়। কথিত আছে, ভক্তিভরে এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। জেনে নিন, সফলা একাদশীর তিথি, শুভক্ষণ ও মাহাত্ম্য।

Saphala Ekadashi 2024

সফলা একাদশীর তিথি ও শুভক্ষণ

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ৭ জানুয়ারী মধ্যরাত ১২টা ৪১ মিনিটে। তিথি শেষ হচ্ছে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা ৪৬ মিনিটে। উদয় তিথি অনুযায়ী ৭ জানুয়ারী পালিত হবে সফলা একাদশীর ব্রত।

পূজা বিধি

সফলা একাদশীর দিন ভোরে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন। পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করান। ফুল, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ, চন্দন, অক্ষত, তুলসী, নৈবেদ্য সহযোগে বিষ্ণুর পূজা শুরু করুন। পূজা শেষে আরতি করতে হবে। সফলা একাদশীর ব্রত কথা শুনুন বা পড়ুন।

তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র "ওঁ নমো ভগবতে বাসুদেবায়" জপ করুন। এর পর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তাঁর মূর্তির সামনে ভজন-কীর্তনের আয়োজন করতে পারেন। এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। ধনসম্পদ লাভ হয়।

সফলা একাদশীর তাৎপর্য

কথিত আছে, সফলা একাদশীর দিন ব্রত রেখে ভক্তিভরে শ্রী বিষ্ণুর আরাধনা করলে সৌভাগ্য প্রাপ্তি হয়। যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও সত্য চিত্তে এই ব্রত পালন করেন, তিনি সমস্ত কাজে সাফল্য লাভ করেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, January 6, 2024, 19:37 [IST]
X
Desktop Bottom Promotion