Samsaptak Yoga 2023: সমসপ্তক যোগে মালামাল হবে ৩ রাশি, সর্বক্ষেত্রে আসবে সাফল্য!

Samsaptak Yoga 2023: আগামী ১৭ অগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। এ সময়ে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। জ্যোতিষ গণনা অনুসারে, এই দুই গ্রহের অবস্থানের কারণে সমসপ্তক যোগ তৈরি হবে। সমস্ত রাশির জীবনেই এই রাজযোগের প্রভাব দেখা যাবে। তবে তিন রাশির জাতকরা এই যোগের প্রভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন।

আসুন জেনে নেওয়া যাক, শনি ও সূর্যের অবস্থানের কারণে গঠিত সমসপ্তক যোগের প্রভাবে কোন কোন রাশির ভাগ্যোদয় হবে।

Samsaptak Yoga

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য সমসপ্তক যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। এ সময়ে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই রাশির যে জাতকরা আমদানি-রপ্তানির ব্যবসা করেন, তাঁদের ভাল লাভ হবে। যে জাতকরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা এ সময়ে কোনও পদলাভ করতে পারেন। ইঞ্জিনিয়র, পুলিশ, সেনায় কর্মরত জাতকদের এই সময়টি ভাল যাবে।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতকরা সমসপ্তক রাজযোগে ভাল ফলাফল পাবেন। ধন লাভ হতে পারে এই সময়। এই সময় ব্যবসায় বিস্তার হতে পারে। সিংহ রাশির জাতকরা জমিজমা, বাড়ি ও গাড়ি ক্রয় করতে পারেন। যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষা লাভের প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় ভাল ফলাফল পাবেন।

বৃশ্চিক রাশি (Scorpio)

সমসপ্তক রাজযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে। বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। এ সময়ে ক্যারিয়ার ও ব্যবসায় উন্নতি হতে পারে। সমস্ত ইচ্ছাপূরণ হবে বৃশ্চিক রাশির জাতকদের।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, August 14, 2023, 22:44 [IST]
X
Desktop Bottom Promotion