Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৩০ বছর পর শুক্র ও শনির দুর্লভ সংযোগ, দুই রাজযোগে ভাগ্য ফিরবে ৪ রাশির!
জ্যোতিষ গণনা অনুসারে, শনি তার স্বরাশি কুম্ভে উপস্থিত থেকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। অন্যদিকে, শুক্র ২ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করেছে। যার ফলে শনি ও শুক্র সামনাসামনি অবস্থান করে বিচরণ করছে। এর ফলে তৈরি হয়েছে সমসপ্তক যোগ।
আগামী ৩২ দিন সমসপ্তক ও কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্র বলছে, ৩০ বছর পর একসঙ্গে এই দুই রাজযোগের প্রভাব দেখা দিয়েছে। এই দুই রাজযোগের কারণে ৪ রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতি হবে এবং আকস্মিক ধন লাভও সম্ভব। জেনে নিন সেই ভাগ্যবান রাশিগুলো কী কী।

মেষ রাশি (Aries)
কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ও সমসপ্তক রাজযোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ ও ফলদায়ক হবে। এই সময় ব্যবসায়ে লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায় নতুন ডিল ফাইনাল হতে পারে। এর ফলে ভবিষ্যতে দারুণ লাভ হবে। কর্মক্ষেত্রে চাকুরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকরা এই দুই রাজযোগের শুভ প্রভাবে লাভান্বিত হবেন। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। সম্পত্তি থেকে ভালো লাভ হতে পারে। এ সময়ে যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুব শুভ হবে।
মিথুন রাশি (Gemini)
সমসপ্তক ও কেন্দ্র ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে ভাগ্যোদয় হতে পারে মিথুন রাশির জাতকদের। এই সময় বুদ্ধির জোরে অর্থ লাভ করতে পারবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকরা এই দুই রাজযোগের শুভ প্রভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আকস্মিক ধন লাভের সম্ভাবনা প্রবল। ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এই সময় সমাজে আপনার মান-সম্মান বাড়বে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications