Ruchak Rajyog 2023: মঙ্গলের গোচরে গঠিত হবে রুচক রাজযোগ, হাতে প্রচুর টাকা আসবে ৩ রাশির!

Ruchak Rajyog 2023: জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ১৬ নভেম্বর তুলা থেকে বেরিয়ে স্বরাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে গ্রহের সেনাপতি মঙ্গল। এর ফলে রুচক রাজযোগ তৈরি হবে। এটি পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম।

রুচক রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মঙ্গলের এই রাজযোগের প্রভাব ১২ রাশির উপরই পড়বে। তবে তিন রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভান্বিত হবেন এই যোগে। জেনে নিন, রুচক রাজযোগে কাদের ভাগ্য খুলতে চলেছে।

ruchak rajyoga 2023

বৃষ রাশি (Taurus)

রুচক রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এ সময়ে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। যাঁরা পার্টনারশিপে কাজ করছেন, তাঁরা লাভবান হবেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন এই রাশির জাতকরা। এই রাজযোগের প্রভাবে অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে।

কর্কট রাশি (Cancer)

রুচক রাজযোগে শুভ ফলাফল পাবেন কর্কট রাশির জাতকরা। সন্তানের তরফে শুভ সংবাদ পাবেন। এই সময় আপনার সন্তানের উন্নতি হতে পারে। আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সময়টি ভালো যাবে। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। এই রাশির বেকার জাতক জাতিকারাও চাকরি পেতে পারেন।

তুলা রাশি (Libra)

মঙ্গলের রাশি পরিবর্তনে লাভান্বিত হবেন তুলা রাশির জাতকরা। এ সময়ে আকস্মিক ধন লাভ হতে পারে। আপনার টাকা আটকে থাকলে, তাও এ সময়ে ফেরত পেতে পারেন। বিনিয়োগের জন্য সময়টি খুবই ভালো। এই রাশির যে জাতকরা মিডিয়া, চলচ্চিত্র জগৎ, খেলাধূলা, মার্কেটিং, পুলিশ ও সেনার সঙ্গে যুক্ত, তাঁরা এই সময়ে সাফল্য অর্জন করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, October 3, 2023, 21:38 [IST]
X
Desktop Bottom Promotion