Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই গাছের শিকড় পরলেই শান্ত হবে গ্রহ, কাটবে গ্রহ দোষ!
জ্যোতিষশাস্ত্র মতে, নবগ্রহের গতিবিধি ও রাশি পরিবর্তনের ভিত্তিতে ব্যক্তির জীবনে সুখ-দুঃখ, সমৃদ্ধি-পতন ঘটে। গ্রহ দোষ কাটাতে এবং কোষ্ঠীতে কোনও গ্রহের শুভ প্রভাব বৃদ্ধির জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন ধারণ করেন। তবে বিভিন্ন গাছের শিকড় ধারণেও কিন্তু রত্ন ধারণের সমান ফলাফল লাভ করা যায়।
জ্যোতিষশাস্ত্রে এমন অনেক গাছের উল্লেখ রয়েছে, যেগুলি বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলি ধারণ করলে সংশ্লিষ্ট গ্রহের দুষ্প্রভাব দূর হয়। জেনে নিন, কোন গ্রহের জন্য কোন গাছের শিকড় ধারণ করা শুভ।

সূর্য
বেল গাছের শিকড়ের টুকরো গঙ্গাজল দিয়ে ধুয়ে লাল বা গোলাপী কাপড়ে বেঁধে হাতে পরে নিন। রবিবার এই উপায় করলে জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান মজবুত হয়। সূর্য দোষ কাটে এবং সূর্য দেবের আশীর্বাদ পাওয়া যায়।
চন্দ্র
চন্দ্রদেবের আশীর্বাদ পেতে এবং চন্দ্র দোষ দূর করতে, সোমবার সাদা কাপড়ে খিরনির মূল বেঁধে হাতে পরে নিন।
মঙ্গল
মঙ্গলবার লাল কাপড়ে অনন্ত মূল নিয়ে হাতে বাঁধুন। এতে মঙ্গল গ্রহের শুভ প্রভাব মেলে এবং মঙ্গল দোষ দূর হয়।
বুধ
কোষ্ঠীতে বুধ দোষ দূর করতে এবং বুধ গ্রহের আশীর্বাদ পেতে হলে, কোনও এক বুধবার সবুজ কাপড়ে বিধারা গাছের শিকড় বেঁধে নিয়ে হাতে পরুন।
বৃহস্পতি
বৃহস্পতিবার হাতে হলুদ কাপড়ে কলা গাছের শিকড় বেঁধে হাতে পরিধান করুন। এতে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ মেলে এবং বৃহস্পতির অশুভ প্রভাব দূর হয়।
শুক্র
শুক্র গ্রহের আশীর্বাদ পেতে শুক্রবার সাদা কাপড়ে ডুমুর গাছের শিকড় বেঁধে হাতে পরুন।
শনি
শনিবার নীল কাপড়ে শমী গাছের মূল বেঁধে পরিধান করুন। এই উপায়ে শনিদেবের আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে।
রাহু
রাহুর দোষ কাটাতে এবং রাহুর কৃপা পেতে, বুধবার নীল কাপড়ে এক টুকরো সাদা চন্দন রেখে হাতে বেঁধে নিন।
কেতু
বৃহস্পতিবার নীল কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে হাতে পরে নিন। এতে কেতু দোষ দূর হয় এবং সর্বদা কেতুর শুভ প্রভাব থাকে।
অশোক গাছ
পুজো হোক বা অন্য কোনও শুভকাজে, অশোক গাছের পাতা সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। অশোক গাছের মূল পরিধান করলে জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং সুখ-সমৃদ্ধি বাড়ে। কখনোই অর্থের অভাব হয় না। টাকা রাখার জায়গায় অশোক গাছের শিকড় রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।
কলা গাছের মূল
ঋণ বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে কলা গাছের গোড়ায় রোলি, চাল, জল ও ফুল নিবেদন করুন। তারপর এর শিকড়টি হলুদ কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রাখুন। এতে দারুণ উপকার পাওয়া যায়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications