Shani Gochar 2022 : বক্রি অবস্থায় মকর রাশিতে গোচর করবে শনি, ভাগ্য বদলাবে এই ৫ রাশির!

১২ জুলাই শনি বক্রি অবস্থাতেই মকর রাশিতে গোচর করবেন। শনির এই গোচরের ফলে কিছু রাশির উপর ভাল প্রভাব পড়বে, আবার কিছু রাশির জাতকের জীবনে সমস্যা শুরু হবে। এই সময়ে শনি কিছু রাশির ওপর খুব দয়ালু হবেন।

Retrograde Saturn Transit in Capricorn on 12 July 2022

আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির উপর শনিদেবের কৃপা বজায় থাকবে -

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। অর্থ লাভ হবে এবং আর্থিক সমস্যা দূর হবে। বেকার জাতকরা নতুন কাজ পাবেন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে ভাল সাফল্য পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরাও ভাল লাভ করতে পারেন। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরি ও ব্যবসায় আসা বাধা দূর হতে পারে। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন এবং তাঁদের বেতনও বাড়বে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ের মধ্যে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের দিক থেকে এই সময়টা খুব ভাল যাবে। চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

আপনি যদি কঠোর পরিশ্রম এবং শত প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য না পান, তবে এই সময়ে আপনার সাফল্যের পথে আসা সমস্ত বাধা শনিদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা ধন প্রাপ্তি হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 8, 2022, 16:46 [IST]
X
Desktop Bottom Promotion