১২ জুলাই রাশি পরিবর্তন করবেন শনিদেব, আগামী ৬ মাস প্রবল সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা!

১২ জুলাই, মঙ্গলবার শনিদেব বক্রি অবস্থাতেই মকর রাশিতে গোচর করবেন। ২৫ অক্টোবর এই রাশিতে মার্গী হবেন এবং ১৭ জানুয়ারি আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি মানুষের কর্ম অনুযায়ী তাঁর ভাগ্য নির্ধারণ করেন।

Retrograde Saturn Transit in Capricorn 12 July 2022

শনির বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করার প্রভাব ১২টি রাশির উপরই পড়বে। কিছু রাশির জন্য শনির বক্রি অবস্থা শুভ হবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা দেখা দেবে। জেনে নিন, বক্রি অবস্থায় শনির গোচরের ফলে কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক বাধা এবং বিলম্ব আসতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়বে। আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ঘরোয়া ও আর্থিক সমস্যা থাকবে। এই সময়ের মধ্যে পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির উপর শনির আড়াইয়ের প্রভাব থাকবে। কাজে বাধা আসতে পারে। আর্থিক সমস্যা হতে পারে। অর্থ প্রাপ্তির পথে বাধা থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগ না করাই ভাল। চাকুরিজীবীদের এই সময়ে খুব সাবধানে কাজ করা উচিত, অন্যথায় কেরিয়ারে উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।

মকর রাশি

মকর রাশি

শনির গোচরকালে আপনার জীবনে অনেক সমস্যা হতে পারে। এই সময়ে আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আর্থিক সমস্যা বাড়তে পারে, তাই আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর শনি সাড়েসাতি চলবে, যে কারণে আপনার জীবনে উত্থান-পতন চলতে পারে। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। খরচ বাড়তে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, July 11, 2022, 12:43 [IST]
X
Desktop Bottom Promotion