মকরে প্রবেশ করবে শনি, কেমন প্রভাব পড়বে আপনার রাশির উপর? জেনে নিন

কর্মফলদাতা শনি ১২ জুলাই বক্রি হয়ে মকর রাশিতে প্রবেশ করছেন। আগামী ৬ মাস মকর রাশিতেই অবস্থান করবেন শনিদেব। শনির বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করার প্রভাব সব রাশির উপরই পড়বে। কিছু রাশির জন্য শনির বক্রি অবস্থা শুভ হবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা দেখা দেবে।

Retrograde Saturn Transit in Capricorn 12 July 2022

আসুন জেনে নেওয়া যাক, শনির রাশি পরিবর্তনের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান-পতন চলতে থাকবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়াবেন না। কাগজপত্র ভাল করে পড়ে স্বাক্ষর করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

চাকরিতে অগ্রগতি হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আয় বাড়বে। আপনার প্ল্যান কারুর সঙ্গে শেয়ার করবেন না। পরিবারে ঝগড়া-ঝামেলা করা এড়িয়ে চলুন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচরকাল খুব একটা ভাল কাটবে না। স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত মামলা আরও জটিল হতে পারে। রাগ করবেন না এবং ভেবেচিন্তে সমস্ত কাজ করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

শনির গোচরকালে কর্কট রাশির জাতকরা স্বস্তি পাবেন। সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে। তবুও এই সময় শত্রুদের থেকে খুব সাবধান থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের শনি গোচর ভাল ফল দেবে। ব্যবসায়ীদের যাত্রা করতে হবে। শত্রুরা পরাজিত হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক, জাতিকাদের জন্য সময়টি চ্যালেঞ্জিং হতে পারে। তবে পরিশ্রম করলেই সফলতা আসবে। অফিসে বসের কথা মেনে চলুন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা এই সময় প্রতিটি কাজে সাফল্য পাবেন। তবে মানসিক চাপ থাকতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেরিয়ার ও ব্যবসায় ভাল ফলাফল পাবেন। নতুন চাকরি, বদলি বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক, জাতিকারা আর্থিক সমস্যায় পড়বেন। তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাড়ির কারও সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকরা ব্যবসায় ভাল লাভ করবেন। আর্থিক অবস্থা ভাল হবে। সরকারি চাকরি পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক, জাতিকাদের উপর শনিদেবের কৃপা বর্ষিত হবে। অর্থ লাভ হবে এবং মান-সম্মান বাড়বে। এই সময় বড় পদ পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

শনির গোচরকালে মীন রাশির জাতকরা ব্যবসায় লাভবান হবেন। বন্ধ কাজ শুরু হবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, July 12, 2022, 18:29 [IST]
X
Desktop Bottom Promotion