Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কন্যা রাশিতে বক্রী চলন বুধের, দেখুন কেমন প্রভাব পড়বে আপনার ওপর
জ্যোতিষ শাস্ত্রে বুধ-কে গ্রহের রাজপুত্র বলা হয়। বুধ ২৭ সেপ্টেম্বর থেকে বক্রী অবস্থায় আছে। এই অবস্থাতেই বুধ গ্রহের ২ অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করেছে। ১৮ অক্টোবর বুধ কন্যা রাশিতেই মার্গী হবে। এরপর ২ নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে।

তাহলে আসুন জেনে নেওয়া যাক, বুধের এই গতিবিধির ফলে সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
এই রাশির জাতকদের ধন লাভ হবে। জীবনে সুখ আসবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা উচ্চ হবে।

বৃষ রাশি
বুধের গোচর এই রাশির জাতকদের জন্য ভাল হবে না। সমস্ত কাজে বাধার সম্মুখীন হতে পারেন। যাত্রায় সমস্যা এবং লোকসান হতে পারে। আত্মীয় ও ভাইদের সঙ্গে ঝামেলা হতে পারে।

মিথুন রাশি
এই রাশির ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পাবে এবং ব্যবসায় সফলতা প্রাপ্তি হবে। মানসিক শান্তি মিলবে। পারিবারিক জীবনে সুখ আসবে। জীবনে সাফল্য আসবে।

কর্কট রাশি
সুস্বাস্থ্য, সুখ, খ্যাতি এবং ধন প্রাপ্তি হবে। বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে এবং অর্থ প্রাপ্তি হবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা আছে।

সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্য বুধের গোচর শুভ হবে না। আপনি চিন্তিত এবং দুঃখিত থাকতে পারেন। খাবারের প্রতি অরুচি থাকতে পারে। ঝামেলায় পড়তে পারেন। শারীরিক স্বাস্থ্য এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনি খুব ভুগতে পারেন।

কন্যা রাশি
আর্থিক সমস্যা ও সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটো ছোটো ঝামেলার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। আত্মীয়দের ক্ষতি হতে পারে।

তুলা রাশি
জীবনে সুখ আসবে। ধন-সম্পদের প্রাপ্তি হবে। শিক্ষায় উন্নতি হতে পারে। আর্থিক কোনও সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি
এই সময় আপনি সাহসী থাকবেন না। ভাইদের সঙ্গে ঝগড়া হতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে। বন্ধুত্বের দিক থেকে এই সময়টি বেশ ভাল হবে।

ধনু রাশি
ধন প্রাপ্তি হতে পারে। জমিজমা বা সম্পত্তিতে বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ আসবে।

মকর রাশি
মানসিক শান্তি থাকবে না। সন্তান এবং জীবনসঙ্গীকে নিয়ে চিন্তিত থাকতে পারেন। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ রাশি
ধন-সম্পদ প্রাপ্তি হবে। মান-সম্মান বাড়বে। শারীরিক এবং মানসিক সুখ মিলবে। লেখালেখি এবং বাদ্যশিল্পে খ্যাতি আসবে।

মীন রাশি
এই রাশির জাতকদের শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। জীবনসঙ্গী এবং অন্যান্য লোকেদের সঙ্গে ঝামেলা হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে। যাত্রা সফল হবে না। উদ্বেগ বাড়তে পারে।



Click it and Unblock the Notifications