Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৩১ ডিসেম্বর ধনু রাশিতে বক্রী হবে বুধ, খুব সতর্ক থাকুন এই ৩ রাশির জাতকরা!
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার বলে অভিহিত করা হয়। বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। বুধের কৃপায় ব্যবসায় সাফল্য আসে, একজন ব্যক্তি সফল লেখক ও প্রকাশক হয়ে ওঠেন। ৩১ ডিসেম্বর বুধ বক্রী অবস্থায় ধনু রাশিতে প্রবেশ করবে। ২০২৩ সালের ১৮ জানুয়ারী মার্গী হবে এবং ৭ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে।
বক্রী বুধের এই গোচরকালে কিছু জাতকরা দুর্দান্ত ফলাফল পাবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের জীবনে বুধের গোচরের খারাপ প্রভাব পড়তে চলেছে -

বৃষ রাশি
এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বুধের এই গমনে আপনার কথাবার্তায় তিক্ততা আসতে পারে। এই সময়ে আপনাকে আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক কলহ থেকে নিজেকে দূরে রাখুন। গণমাধ্যম ও লেখালেখির সঙ্গে যুক্ত জাতকদের এই সময় তাদের শত্রুদের থেকে খুব সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক রাশি
বুধের এই গমনের কারণে ব্যবসায়ী শ্রেণীর লোকসান হবে। এ সময় অন্য কাউকে দেওয়া টাকা আটকে যেতে পারে। বন্ধুদের সাহায্য না পাওয়ার কারণে আপনার মন খুব খারাপ থাকবে। বুধের এই গোচরকালে আপনাকে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে অর্থ সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মীন রাশি
বক্রী বুধের এই গমনের কারণে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। আপনার উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। ফিনান্সে যারা কাজ করেন তাদের কাজে বাধা আসতে পারে। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। বুধের এই গোচরকালে আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications