Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vakri Mangal 2022 Gochar : সপ্তাহের শেষে বৃষে প্রবেশ করবে বক্রি মঙ্গল, চরম দুর্ভোগ পোহাতে হবে ৪ রাশির জাতকদের!
জ্যোতিষ মতে, মঙ্গলকে শক্তি, সাহস, ভাই, ভূমি, পরাক্রম, বীরত্বের কারক গ্রহ বলা হয়। সম্প্রতি বৃষ রাশিতে গোচর করবে গ্রহের সেনাপতি মঙ্গল। বর্তমানে মিথুন রাশিতে বক্রি অবস্থায় বিচরণ করছে মঙ্গল। ১৩ নভেম্বর এই বক্রি গতিতেই বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে।

জেনে নিন, বক্রি মঙ্গলের বৃষ রাশিতে গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের জীবনে সংকট আসতে চলেছে।

মেষ রাশি
এই গোচর কালে আপনার কথাবার্তায় তিক্ততা আসতে পারে। আপনার কথার তিক্ততার কারণে এই সময়ে পরিবারে বিবাদের সৃষ্টি হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পথে বাধা আসতে পারে। প্রেমিকার সঙ্গে বিবাদ হতে পারে।

মিথুন রাশি
এই সময়ে আপনি আপনার ভাইয়ের সঙ্গে বিবাদের জড়িয়ে পড়তে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমিকার সঙ্গে বিবাদে জড়াবেন না। নতুন বিনিয়োগের জন্য সময়টি অনুকূল নয়।

তুলা রাশি
এই সময়ে কোনও মহিলার কারণে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। খুব খারাপ কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে। আপনি খুব মানসিক চাপে থাকবেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে নম্র ব্যবহার করুন। এই ট্রানজিটের সময় বন্ধুদের উপর খুব বেশি নির্ভর করবেন না।

মকর রাশি
এই সময়ে আপনার সন্তানের দিক থেকে কোনও ঝামেলা হতে পারে। আপনি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীদের লাভে বিলম্ব হতে পারে, তবে এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications