১৩ নভেম্বর বক্রি অবস্থায় বৃষে প্রবেশ করল মঙ্গল, কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে? দেখে নিন

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে নবগ্রহের মধ্যে সেনাপতির তকমা দেওয়া হয়। ১৩ নভেম্বর বক্রি অবস্থায় মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করেছে। ২০২৩ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে এই লাল গ্রহ।

Retrograde Mars Transit in Taurus on 13th November 2022

বক্রি মঙ্গলের এই গোচর কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ, শান্তি নিয়ে আসবে, আবার কিছু রাশির জাতকরা এই সময় বিপদে পড়তে পারেন। জেনে নিন, আপনার কেমন কাটতে চলেছে এই সময় -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিনিয়োগ না করাই ভাল। এই সময় আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মন বসবে না।

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন যোগব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী হবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করেন, তাদের এই সময়টি ভাল কাটতে পারে। আপনি যদি নতুন প্রপার্টি কেনার কথা ভাবছেন, তাহলে আপনাকে আরও অপেক্ষা করতে হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ে কেউ কেউ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। বিবাহিতরা তাদের দাম্পত্য জীবনে আরও মনোযোগ দিন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। এই সময়টা শিক্ষার্থীদের ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি

সিংহ রাশি

চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করেন, তারা এই সময়ের মধ্যে পার্মানেন্ট হতে পারেন। এই সময়ে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন। রাজনৈতিক কাজে উন্নতি হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার প্রমোশনের মতো কাজ আটকে যেতে পারে। খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। মাতা-পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে আপনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যার জন্য আপনি প্রস্তুত থাকবেন না। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ভ্রমণের সময় সতর্ক থাকার চেষ্টা করুন, কারণ দুর্ঘটনা ঘটার পূর্বাভাস রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভাল লাভ হবে। আপনি যদি এই সময়ে প্রপার্টিতে বিনিয়োগ করেন, তবে ভাল লাভ পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা আরও বাড়তে পারে। সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত জাতকদের এই সময়টা খুব ভাল যাবে। এই সময় আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার পদোন্নতিও হতে পারে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের অহংকার বোধ কিছুটা বাড়তে পারে। সাফল্যের কারণে আপনি বেশ গর্বিত বোধ করতে পারেন। কারুর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সরকারি চাকুরিজীবী এবং যারা সরকারি চাকরি পেতে ইচ্ছুক, তাদের জন্য এই গোচর খুব শুভ হবে। এই সময় কোনও কাজে তাড়াহুড়ো করবেন না, চোট লাগতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কেরিয়ারে ভাল ফল পাবেন। প্রপার্টি সংক্রান্ত কাজে আপনার ভাল লাভ হতে পারে। এই সময়ে আপনি বাড়ি বা গাড়ি কিনতে পারেন। কেরিয়ারে উন্নতি করবেন। অনেক সুবর্ণ সুযোগ আসতে পারে। কোনও ভাল খবরও পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা এই সময় সুস্থ হতে পারেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, November 14, 2022, 17:42 [IST]
X
Desktop Bottom Promotion